বিভিন্নরকম শুটকি ভর্তা (প্রথম পর্ব)
উপকরণ:
চ্যাপা
শুটকি ৬টা, তেল ১ চা চামচ, কচি কাঁচা মরিচ ২৪টা, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, রসুন
বড় ৩টা, লবণ পরিমাণ মত, পেঁয়াজ বড় ৩টা, ধনিয়া পাতা।
প্রণালী:
সব
উপকরণ ভাল করে ধুয়ে কড়াইতে নিন। তারপর হাত দিয়ে মেখে হাত ধুয়ে মাখা মাখা পানি দিন।
অল্প আঁচে চুলায় দিন ধনিয়াপাতা ছাড়া।
সেদ্ধ
হলে চুলা থেকে নামিয়ে চটকে ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।
চিংড়ি
শুটকি
উপকরণ:
বড়
চিংড়ি শুটকি ২০/৩০টা, শুকনা মরিচ ৮/১০টা, রসুন মাঝারী ১টা, লবণ পরিমাণমত।
প্রণালী:
রসুন
আর লবণ বাদে সব উপকরণ মচমচে ভাজুন তারপর পাটায় মিহি করে বাটুন। বাটার সময় রসুন ও লবণ
দিন। এরপর পরিবেশন করুন।
লালমরিচে
চ্যাপা শুটকী
উপকরণ:
চ্যাপা
শুটকী ৪টা/৫টা, পেঁয়াজ কুচি বড় ১ কাপ, রসুন কুচি ছোট ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ,
হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, তেল অল্প। লবণ পরিমাণমত।
প্রণালী:
জড়াইতে
তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর মাথা ফেলে শুটকী দিয়ে নাড়তে থাকুন।
যখন একটু নরম হবে তখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মাখা মাখা পানি দিন। অল্প আঁচে জ্বাল
দিন। পানি শুকিয়ে গেলে দেখুন কেমন নরম নরম মজাদার ভর্তা হয়। গরম গরম পরিবেশন করুন।
নোনা
ইলিশ ভর্তা
উপকরণ:
নোনা
ইলিশ ৩ টুকরা, শুকনা মরিচ ৪/৫ টা, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুটি ২ টেবিল চামচ,
ধনে পাতা ১ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
নোনা ইলিশ ছোট ছোট টুকরা করে গরম পানিতে ভালো করে ধুয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নিন।
ধনেপাতা ছাড়া বাকি উপকরণগুলো একই তেলে ভেজে নিন। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে পাটায়
বেটে নিন। তৈরি হয়ে গেল নোনা ইলিশ ভর্তা। এবার পরিবেশন করুন।
রূপচান্দা
শুটকীর ভর্তা
উপকরণ:
রূপচান্দা
শুটকী ৪/৫টা, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচ ৩টা, শুকনা
মরিচ ৩টা, ধনে পাতা আধা কাপ, লবণ পরিমাণমত।
প্রণালী:
রূপচান্দা শুটকী ১৫/২০
মিনিট পানিতে ভিজেয়ে রাখুন, তারপর ধুয়ে তাওয়ায় ভাজুন। এবার সব উপকরণ একসাথে পাটায় বাটুন।
সবশেষে পেঁয়াজ বেরেস্তা মিশান। হয়ে গেল রূপচান্দা শুটকীর ভর্তা। এরপর পরিবেশন করুন।
No comments