বিভিন্নরকম শুটকি ভর্তা (দ্বিতীয় পর্ব)
উপকরণ:
লইট্যা
শুটকী ৫টা। মরিচ বাটা ১ চা চামচ, রসুন বড় ১টা। পেঁয়াজ ২ টা, লবণ পরিমাণ মত, ধনিয়াপাতা।
প্রণালী:
লইট্যা
শুটকী ভাল করে ধুয়ে তাওয়ায় ভাজুন। ভাজা হলে সব উপকরণ দিয়ে একসাথে পাটায় আ-বাটা করে
বাটুন। বাটা হলেই হয়ে গেল আপনার লইট্যা শুটকী ভর্তা। এরপর পরিবেশন করুন।
পাঁচ
মিশালী শুটকী ভর্তা
উপকরণ:
বিভিন্ন
ধরনের শুটকী তিন কাপ। লবণ পরিমাণমত। শুকনা মরিচ ১০/১২টা, পেঁয়াজ বড় ৪টা, ধনে পাতা,
সরিষার তেল ২ চা চামচ।
প্রণালী:
শুটকীগুলো
ভাল করে ধুয়ে মচমচে করে ভাজুন।
এরপর
তেল ও ধনেপাতা বাদে পাটায় আ-বাটা করে বাটুন। হাত দিয়ে চটকালেও হবে। তারপর সরিষার তেল
আর ধনেপাতা মিশান। হয়ে গেল ভর্তা। এখন পরিবেশন করুন।
ছুড়ি
শুটকী ভুনা ভর্তা
উপকরণ:
ছুড়ি
শুটকী ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, শুকনা মরিচের গুঁড়া ২ টেবিল চামচ,
লবণ পরিমাণমত, লেবুর রস ১ চা চামচ, তেল আধা কাপ, রসুন কুচি আধা কাপ, ধনে গুঁড়া ১ চা
চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ চার টুকরা করে কাটা ৬টা।
প্রণালী:
শুটকী
ভালো করে ধুয়ে সেদ্ধকরে বেটে নিন। কড়াইতে তেল দিয়ে কাঁচা মরিচ, লেবুর রস ছাড়া সব মশলা
দিয়ে কষান। বেশকিছুক্ষণ কষানোর পর শুটকী দিয়ে আরো কিছুক্ষণ কষান। এবার পানি দিয়ে ১০/১২
মি. ঢেকে রাখুন। মাখা মাখা হলে লেবুর রস, কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন।
পুটি
শুটকী ভর্তা
উপকরণ:
পুটি
শুটকী ৬টা, পেঁয়াজ ২টা, শুকনা মরিচ ৬টা, রসুন ১টা, লবণ পরিমাণমত, ধনে পাতা।
প্রণালী:
শুটকী,
মরিচ, পেঁয়াজ, রসুন ভাল করে ধুয়ে তাওয়ায় ভেজে নিতে হবে। ভাজা হলে বাটিতে নিয়ে লবণ,
ধনেপাতাসহ হাত দিয়ে চটকালেই হয়ে গেল জিহ্বে পানি আসা পুটি শুটকী ভর্তা।
টাকি
শুটকী আর বেগুন
উপকরণ:
টাকি
শুটকী ৪/৫টা, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, বেগুন মাঝারি ১টা, কাঁচা মরিচ ৮/১০টা,
পেঁয়াজ ২টা, তেল ২ চা চামচ, রসুন ১টা, লবণ, ধনে পাতা্।
প্রণালী:
কড়াইতে তেল দিয়ে টাকি শুটকীতে
একটু হলুদ ও লবণ দিয়ে ভাজুন। ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে ঐ তেলেই বেগুন,
পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, লবণ দিয়ে ভাজুন। এরপর সব মিলেয়ে পাটায় বাটুন।
No comments