সবজির নানাপদ (দ্বিতীয় পর্ব)
উপকরণ:
আলু কুচি ১ বাটি, তেল ২ টেবিল
চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।
প্রণালী:
আলু কুচি কুচি করে কেটে ধুয়ে
পানি ঝড়ার জন্য জালি বাটিতে রাখুন। ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন। বাদামী করবেন
না। আলু দিয়ে নাড়তে থাকুন। প্রায় সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ও লবণ দিন। আরো কিছুক্ষণ
নাড়ার পর নামিয়ে ফেলুন। মশলা লাগে না কিন্তু তৈরি করে খেয়েই দেখুন না কি মজার আলু ভাজি।
পেঁজে ভাজি
উপকরণ:
পেঁপে কুচি ১ বাটি। হলুদ ১ চা
চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, তেল
১ টেবিল চামচ, লবণ স্বাদমত।
প্রণালী:
ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ
দিন। তারপর রসুন, জিরা দিয়ে নাড়ুন। তারপর পেঁপে ও হলুদ দিয়ে ঢেকে দিন। পেঁপে হয়ে এলে
কাঁচা মরিচ দিয়ে ৫/৭ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
পেঁপে ভাজিতে হলুদ না দিলেও হয়।
অন্যরকম টেস্ট হবে। ধনে পাতা কেউ দেয় কেউ দেয় না।
শাপলা ভাজি
উপকরণ:
শাপলা ৫/৬ কাপ, পেঁয়াজ ১ কাপ,
রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, শুকনা মরিচ টালা ৩/৪টা, নারকেল আধা কাপ,
তেল ২ টেবিল চামচ, লবণ প্রয়োজনমত।
প্রণালী:
শাপলা ধুয়ে ছিলে নিন। ফ্রাইপ্যানে
তেল দিয়ে পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে নেড়ে রসুন, জিরা দিন, শাপলা দিন, লবণ দিন, তারপর ঢেকে
দিন। ১০/১৫ মিনিট পর নারকেল কুড়ানো দিয়ে নেড়ে আবার ঢেকে দিন। ৫/৬ মিনিট পর নামিয়ে ফেলুন।
গরম সবজি কাটলেট
উপকরণ:
বিভিন্ন রকম সবজি কাটা ১ কেজির
মত নিন। গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিনি যার যেমন পছন্দ। শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ,
পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, জিরা গুঁরা ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টা, দারুচিনি গুঁড়া ১/২
চা চামচ, তেজপাতা ১ টা, সিরকা ১ টেবিল চামচ, ফেটানো ডিম ১টা, আদা বাটা ১ চা চামচ, বিস্কিটের
গুঁড়া যা লাগে, লবণ পরিমাণমত এবং তেল প্রয়োজনমত।
প্রণালী:
পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা
তেলে ভেজে বেটে নিন। সবজি অল্প পানিতে আধা সেদ্ধ করে পানি শুকিয়ে চটকে নিন। ডিম ও বিস্কিটের
গুঁড়া বাদে সমস্ত উপকরণ সবজির সাথে মিশান। সবজি দিয়ে কাটলেট তৈরি করুন। পর্যায়ক্রমে
কাটলেটে ডিম ও বিস্কুটের গুঁড়া মাখিয়ে কিছু ফ্রিজে রেখে ডুবো তেলে ভাজুন। সস দিয়ে পরিবেশন
করুন।

No comments