সবজির নানাপদ (তৃতীয় পর্ব)
উপকরণ:
যত রকম সবজি দেয়া যায়। ১ বাটি
সবজি, পেঁয়াজ বড় করে কাটা ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা
১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩টা, ধনে পাতা বড় বড় করে কাটা, ঘি ২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা
১ টেবিল চামচ, লবণ পরিমাণমত। গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ।
প্রণালী:
সবজি আর পেঁয়াজ অল্প পানিতে সেদ্ধ
দিন। এমনভাবে পানি দিবেন যাতে পানি শুকিয়ে যায় আর সবজি আধা সেদ্ধ হবে। এতে সবজির পুষ্টিগুণ
ঠিক থাকে। সবজি সেদ্ধ করে পানি ফেলে দিলে তো সব ভিটামিন চলে যায়। এবার কড়াই বা ফ্রাইপ্যানে
তেল দিয়ে পেঁয়াজ দিন। হালকা বাদামী হলে আদা, রসুন ও জিরা দিয়ে কিছুক্ষণ নাড়ুন তারপর
সবজি দিন। এবার গোলমরিচ, টেস্টিং সল্ট, কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে ঢেকে দিন। সবজি হয়ে
এলে ঘি এ ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলুন।
সাদা পেঁপে
উপকরণ:
পেঁপে কুচি ১ বাটি, সাদা সরিষা
বাটা দেড় চা চামচ শুকনা মরিচ ২টা, কাঁচা মরিচ ২টা, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি দেড়
চা চামচ, ধনে পাতা কুচি আধা কাপ, তেল কোয়াটার টেবিল চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ,
রসুন শুকনা মরিচ দিয়ে নেড়ে সাদা সরিষা দিন। কিছুক্ষণ পর পেঁপে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে
দিন। পেঁপে সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে আবারও ঢেকে দিন। ৫/৬ মিনিট পর ধনে পাতা দিয়ে
নামিয়ে ফেলুন। গরম গরম ভাতের সাথে দারুন মজা।
বরবটি ভাজা
উপকরণ:
বরবটি ভাজা ১ বাটি, চিংড়ি মাঝারি
সাইজ টুকরা করা আধা বাটি। পেঁয়াজ কুচি ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, রসুন কুচি আধা
কাপ, কাঁচা মরিচ ফালি ৫/৬টা, লবণ পরিমাণমত, ধনে পাতা কুচি ১ কাপ, তেল পরিমাণমত।
প্রণালী:
ধনে পাতা, কাঁচা মরিচ বাদে সব
উপকরণ এক সাথে মেখে ১০/১৫ মিনিট রাখুন। ফ্রাইপ্যানে তেল দিয়ে সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন।
নাড়ার মধ্যেই সেদ্ধ হবে। এবার কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে ২/৩ মিনিট ঢেকে রেখে নামিয়ে
ফেলুন। গরম ভাতের সাথে খেয়েই দেখুন না কি মজা।
পটেটো ফিঙ্গার
উপকরণ:
মাঝারি সাইজের আলু ৪টা, গোলমরিচ
গুঁড়া কোয়াটার চা চামচ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ টেস্টিং সল্ট কোয়াটার চা চামচ
পাঁচ ফোঁড়ন গুঁড়া কোয়াটার চা চামচ রসুন বাটা কোয়াটার চা চামচ, ডিম ১টা। কাঁচা মরিচ
কুচি দেড় চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনে পাতা কুচি আধা কাপ, লবণ পরিমাণমত, টোস্টের
গুঁড়া যা লাগে। তেল ভাজার জন্য।
প্রণালী:
আলু সেদ্ধ করে চটকে নিন।
কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা বাদে সব উপকরণ আলুতে দিয়ে ভালোভাবে চটকান। ডিমের কুসুমও
দিন। কড়াইতে অল্প তেলে কাঁচামরিচ, পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটু ভেজে চটকানো আলুতে দিন।
এরপর আলু হাতের আঙ্গুলের মত করে ডিমের সাদা অংশে ডুবিয়ে টোস্টের গুঁড়া গায়ে মেখে ফ্রীজে
১০ মিনিট রেখে ডুবো তেলে ভাজুন।

No comments