Header Ads

সবজির নানাপদ (চতুর্থ পর্ব)


বেগুনি

উপকরণ:
বেগুন ১০/১২ পিস পাতলা করে কাটা, বেসন ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, হলুদ গুঁড়া অল্প, টেস্টিং সল্ট কোয়াটার চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমত, চিনি আধা চা চামচ, ভাজা জিরা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ চা চামচ, ধনে পাতা কুচি ১ চা চামচ।

প্রণালী: 
বেসন আর চালের গুঁড়ার সাথে সব উপকরণ মিশান। পানি এমন দিতে হবে যাতে পাতলা বা ঘন না হয়। তারপর বেগুন বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভেজে শশা আর সস দিয়ে পরিবেশন করুন।
এই পদ্ধতিতে আলুচপ করা যায়। আলু সেদ্ধ করে নিতে হবে। আর ফুলকপির বড়াও করা যায়। সেক্ষেত্রে ফুলকপি আধা সেদ্ধ করে নিতে হবে।


সবজি বড়া/পাকোড়া

উপকরণ:
বিভিন্ন সবজি কুচি ১ কাপ, আটা ১ কাপ, ডিম ১টা, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, টমেটো কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত, ধনেপাতা আধা কুচি আধা কাপ। পানি ১ কাপ, তেল ভাজার উপযোগী, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ।

প্রণালী:
সমস্ত উপকরণ এক সাথে ভালোভাবে মেখে পানি দিন। আর একটু মেখে ১৫/২০ মিনিট রাখুন। তারপর ডুবো তেলে ভাজুন। শশা টমেটো আর সস দিয়ে পরিবেশন করুন।


বাধা কপির বড়া

উপকরণ:
বাধাকপি কুচি বড় ১ বাটি, আটা ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ জিরা, বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনে পাতা কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ (ঝাল কমালে বাড়ানো যায়), লবণ প্রয়োজন মত। তেল ভাজার উপযোগী।

প্রণালী:
সমস্ত উপকরণ এক সাথে মেখে ১০ মিনিট রেখে ডুবো তেলে ভাজুন। হালকা বাদামী হলে নামিয়ে ফেলুন। টমেটো সস দিয়ে পরিবেশন করুন।


ত্রিকোণ বাধাকপি ভাজা

উপকরণ:
বাধাকপি, বেসন, লবণ।

প্রণালী:
মাঝারি আকারের বাধাকপি চার টুকরা করে কেটে কোনাগুলো বাদ দিন। এবার ১ আঙ্গুল সমান চওড়া করে কেটে নিয়ে টুথপিক দিয়ে দুই দিক আটকে নিন। কাটা টুকরাগুলো লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেসন গুলে তাতে ডুবিয়ে ডোবা তেলে ভেজে পরিবেশন করুন।


থানকুনি পাতার বড়া

উপকরণ:
থানকুনি পাতা বড় এক বাটি, মসুর ও খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৩/৪ টা বা কেউ ঝাল বেশি খেতে চাইলে বেশি, লবণ পরিমাণমত, তেল ভাজার উপযোগী।

প্রণালী:
ডাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার ধুয়ে পাটায় আবাটা করে বাটুন। থানকুনি পাতা কুচি কুচি করে দিন, আর সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখুন তারপর গোল বা চেষ্টা করে ডুবো তেলে ভাজুন।

No comments

Powered by Blogger.