সবজির নানাপদ (পঞ্চম পর্ব)
উপকরণ:
ফুলকপি ১টা, আদাবাটা ১ চা চামচ,
মরিচ গুঁড়া সামান্য, নারিকেল কোরানো ১ কাপ, চিনি আধা চা চামচ লবণ পরিমাণমত, গরম মশলা
গুঁড়া সামান্য, তেল পরিমাণমত, কাঁচা মরিচ ২টা।
প্রণালী:
ফুলকপি টুকরো করে কেটে ভাপিয়ে
হালকা করে ভেজে নিন। নারিকেল গরম পানিতে ভিজিয়ে দুধ বের করে নিন। তেলে আদাবাটা, মরিচগুঁড়া
লবণ দিয়ে একটু কষান। ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে নারিকেলের দুধ দিন। চিনি, কাঁচামরিচ
দিয়ে ঢেকে দিন। ৫/৬ মিনিট পর নামিয়ে ফেলুন।
আমে কাঁচা কাঁঠালে মাখামাখি
উপকরণ:
কাঁচা কাঁঠাল ১টা, আলু ২টা, পটল
৪/৫টা, কাঁচা আম ১টা, তেল ২ চা চামচ, কাঁচা মরিচ ২টা, লবণ ও চিনি পরিমাণমত, পেঁয়াজ
কুচি ১ কাপ, রসুন বাটা ২ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়া
দেড় চা চামচ, জিরা টেলে গুঁড়া করা দেড়া চা চামচ।
প্রণালী:
কাঁচা কাঁঠাল, আলু, পটল মাঝারি
আকারে কাটুন। হালকা ভাপিয়ে রাখুন। আম পাতলা করে কাটুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা
লাল করে আম দিন। কিছুক্ষণ নাড়ার পর কাঁচামরিচ আর জিরা গুঁড়া বাদের সব মশলা দিয়ে বেশকিছুক্ষণ
কষাণোর পর সব সবজি দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিন। বেশি নাড়বেন না। হয়ে এলে জিরা গুঁড়া
আর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন।
মাশরুম মুগডাল
উপকরণ:
মুগ ডাল ২৫০ গ্রাম, পানি সাড়ে
৫ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ছোট বাটন মাশরুম ১০০ গ্রাম, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা
বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ৩টা, ঘি ১ টেবিল
চামচ, পাঁচ ফোড়ন ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
পানিতে লবণ হলুদ দিয়ে ডাল সেদ্ধকরুন।
ডাল আধা সেদ্ধ হলে আধখানা করে কাটা মাশরম এবং বাকি সব উপকরণ মেশান। ভাল করে নেড়ে ঢাকা
দিন। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। একটি পাত্রে ঘি গরম করে পাঁচ ফোঁড়ন দিন।
ভাজা হলে পানি ঢালুন। ফুঠে উঠলে নামিয়ে নিন।
থোড় মুড়ি ঘণ্ট
উপকরণ:
১২ ইঞ্চি মাপের থোড় ১টা, বাসমতি
চাল ১ কাপ, মাঝারি আলু ২টা, কিসমিস ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চা চামচ, পেঁয়াজ কুচি
১ কাপ, পোস্তদানা বাটা দেড় টেবিল চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা
চামচ, ঘি ১০০ গ্রাম, তেজপাতা ৪টা। ছোট এলাচ ৪/৫টা, দারচিনি ২টা, লবঙ্গ ৪টা, হলুদ গুঁড়া
সামান্য, লবণ পরিমাণমত।
প্রণালী:
মিহি করে থোড় কুচিয়ে লবণ
হলুদ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চাল ধুয়ে পানি ঝড়ান। আলু কুচিয়ে নিন। কিসমিস ধুয়ে
ভিজিয়ে রাখুন। আলু সোনালী করে ভেজে তুলুন। কিসমিস ভাজুন। মরিচ, ধনে, জিরা ও পোস্তবাটা
পানিতে গুলে রাখুন। কড়াইতে ঘি অথবা তেল দিয়ে পেঁয়াজ দিন। তারপর তেজপাতা, গরম মশলা দিয়ে
নাড়ুন।

No comments