আচার চাটনী (প্রথম পর্ব)
উপকরণ:
টমেটো ৪টা, পাঁচফোড়ন ১ চা চামচ,
হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ, মরিচ গুঁড়া কোয়াটার চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরিষা
তেল দেড় চা চামচ, সয়াবীন তেল দেড় চা চামচ, লবণ প্রয়োজন মত।
প্রণালী:
টমেটো ভালো করে ধুয়ে কেটে নিল।
ফ্রাইপ্যানে দুই রকম তেল দিন। প্রথমে পাঁচ ফোঁড়ন দিন। এরপর সব মশলা দিয়ে একটুক্ষণ নেড়ে
টমেটো ঢেলে দিন। ঢেকে মৃদু আঁচে রাখুন। একদম থক থকে হলে নামিয়ে ফেলুন।
পুদিনা পাতার চাটনী
উপকরণ:
পুদিনাপাতা বাটা আধা কাপ, তেঁতুল
১ টেবিল চামচ, চিনি ২/৩ টেবিল চামচ, লবণ পরিমাণমত, রসুন বাটা ২ চা চামচ, তেল ১ টেবিল
চামচ।
প্রণালী:
বাটা তেঁতুলের মাড় বের করে ১
টেবিল চামচ নিন। পুদিনা পাতা বাটার সাথে সব উপকরণ মিশান। টিকিয়া কাবাব ইত্যাদির সাথে
পরিবেশন করুন। এই পদ্ধতিতে ধনে পাতার চাটনীও হয়।
জলপাই চাটনী
উপকরণ:
জলপাই আধা কেজি, পাঁচফোড়ন আধা
চা চামচ, হলুদ কোয়াটার চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি আধা কাপ, তেল ৩ টেবিল চামচ,
শুকনা মরিচ ৪টা।
প্রণালী:
জলপাই ধুয়ে হলুদ দিয়ে ডুবো তেলে
সেদ্ধ করুন। লবণ ও চিনি মিশান। তেলে পাঁচফোড়ন দিয়ে জলপাই দিন। মরিচ টেলে গুঁড়া করে
চাটনীর সাথে মিশান।
আমের চাটনী
উপকরণ:
কাঁচা আম ২টা, চিনি কোয়াটার কাপ,
হলুদ বাটা কোয়াটার চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, মরিচ বাটা কোয়াটার চা চামচ, লবণ
আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রণালী:
আম খোসা ছাড়িয়ে ৩/৪ টুকরা করুন।
হলুদ, মরিচ, লবণ ও ৩ কাপ পানি দিয়ে সেদ্ধ দিন। এরপর তেলে পাঁচফোড়ন দিয়ে আম মিশান। ইচ্ছা
করলে মশলা ও পানি বাড়ানো যায়।
বেগুনের চাটনী
উপকরণ:
বেগুণ ২/৩টা, তেঁতুলের মাড় আধা
কাপ, হলুদ সামান্য, শুকনা মরিচ ২/৩টা, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ,
লবণ প্রয়োজনমত, পানি ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।
প্রণালী:
বেগুন যার যেমন সাইজ পছন্দ তেমন
করে কাটুন। লবণ আর হলুদ দিয়ে তেলে ভাজুন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। পেঁয়াজ বাদামী
হলে শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। একে একে রসুন, জিরা বাটা দিন। নেড়ে চেড়ে তেঁতুল,
পানি, লবণ দিয়ে কিছুক্ষণ কষানোর পর বেগুন দিয়ে ঢেকে দিন। ৫/৬ মিনিট পর নামিয়ে ফেলুন।
ইচ্ছা করলে ধনে পাতা দিতে পারেন।
টমেটো চাটনী ২
উপকরণ:
বড় পেঁয়াজ ৪টা, কাঁচা মরিচ ৪টা,
টমেটো ছোট ছোট ৪টা, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া, লবণ সিকি চামচ, লেবুর
রস ৫ চা চামচ, চিনি আধা চা চামচ, ধনেপাতা কুচি সিকি কাপ।
প্রণালী:
ওপরের সব উপকরণ একসঙ্গে
ব্লেন্ডারে আধাভাঙ্গা করে নিতে হবে। ধনেপাতা ও টমেটো দিয়ে পরিবেশন করুন। এ চাটনী দিয়ে
যেকোনো পরোটা পুরি খেতে মজা।

No comments