আচার চাটনী (দ্বিতীয় পর্ব)
উপকরণ:
বেগুন আধা কেজি, আদাবাটা ১ চা
চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ, তেঁতুলের রস ৩/৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল
চামচ, তেঁতুলের রস ৩/৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমত, পাঁচ ফোড়ন ১ চা
চামচ, তেজপাতা ৩/৪ টা, তেল আধা কাপ।
প্রণালী:
বেগুন আস্তকেটে নিন। সামান্য
রং মেখে তেলে ভেজে নিন। তেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে পাঁ ফোড়ন, তেজপাতা দিয়ে বাকী
মসলা দিন। ভাল করে ভুনতে হবে। মশলায় পানি দিয়ে বেগুন দিতে হবে। একটু পর তেঁতুলের রস
দিতে হবে। তেলে উঠলে নামিয়ে ফেলুন।
চালতার চাটনী
উপকরণ:
চালতা ১টা, টমেটো ৪টা, চিনি ২
কাপ, লবণ প্রয়োজনমত, আদা কুচি আধা চা চামচ, মৌরি সামান্য, কিসমিস সামান্য।
প্রণালী:
চালতা কেটে সেদ্ধ করে পানি ফেলে
থেঁতলে নিন। কড়াইতে বা ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে তাতে মৌরি ফোঁড়ন দিয়ে আদাকুচি
ছেড়ে হালকা ভেজে এবার চালতা, টমেটো, লবণ, সামান্য হলুদ দিয়ে ২ মিনিট কষান। এবার দুই
কাপ পানি দিয়ে ফোটান। ঘন হয়ে এলে এতে কিসমিস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
জলপাইয়ের টক মিষ্টি
উপকরণ:
জলপাই আধা সেদ্ধ ২৫০ গ্রাম, টমেটো
কিউব ১ কাপ, সরিষার তেল আধা কাপ, মৌরি ১ চা চামচ, কালিজিরা আধা চা চামচ, গরম পানি ২
কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, চিনি ১ কাপ, কাঁচা মরিচ ৪টা।
প্রণালী:
কড়াইতে গরম তেলে মৌরি ও কালিজিরার
ফোঁড়ন দিয়ে তার মধ্যে জলপাই আধাভাঙা করে সঙ্গে টমেটো ও হলুদ গুঁড়া দিন। পাঁচ মিনিট
পর ২ কাপ গরম পানি দিন। গরম পানি টেনে গেলে চিনি দিন। চিনি গলে গেলে কাঁচা মরিচ চিরে
দিন। ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।
আমরার চাটনী
উপকরণ:
আমরা ৪টা, চিনি বা গুড় ১ টেবিল
চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ টেলে গুঁড়া ১
চা চামচ, লবণ পরিমাণমত। সরিষার তেল ১ টেবিল চামচ।
প্রণালী:
আমরা ছিলে পাতিলে পানি দিয়ে সেদ্ধ
দিন। সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে ফেলুন। যেহেতু আমরাতে ভিটামিনের পরিমাণ একটু বেশি
সেহেতু পানিটা না ফেলাই ভালো। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে পাঁচফোড়ন দেয়ার পর একে একে
সব মশলা দিন। তারপর সেদ্ধ আমরা থেঁতলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ঘন হলে নামিয়ে ফেলুন।
বেগুনের আচার
উপকরণ:
টমেটো পাকা ২৫০ গ্রাম, বেগুন
১টা, কাঁচামরিচ ১৬টা, রসুন ৮/১০ কোয়া, কালো সরষে অল্প, ভিনিগার ২ চামচ, সরষে তেল ১০০
গ্রাম, চিনি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
কাঁচামরিচ, রসুন, কালো সরষে ও
ভিনিগার সব এক সঙ্গে বাটুন। কড়াইতে তেল দিন। তারপর টমেটো ধুয়ে কুচিয়ে নিন। এবার সব
মশলাবাটা দিয়ে দিন। বেগুন ছোট ছোট পিস করে দিয়ে দিন। লবণ দিন। তারপর বেশকিছুক্ষণ ফুটলে
চিনি দিন। বেশ কিছুক্ষণ ফুটতে দিন। টক ঝাল মিষ্টি এর স্বাদ। লুচি বা পরোটার সাথে পরিবেশন
করুন।
তেঁতুলের চাটনী
উপকরণ:
তেঁতুলের মাড় ১ কাপ, শুকনা মরিচ
টেলে গুঁড়া করা আধা চা চামচ, লবণ প্রয়োজনমত। গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি ১ চা
চামচ, পানি আধা কাপ।
প্রণালী:
সব উপকরণ এক সাথে কড়াইতে
দিয়ে ৫/৬ মিনিট চুলায় রাখুন। ঝোলটা মাখা মাখা হলে নামিয়ে ফেলুন।

No comments