Header Ads

সবজির নানাপদ (প্রথম পর্ব)


পেঁয়াজ কলি

উপকরণ:
পেঁয়াজ কলি কুচি ৪/৫কাপ, চিংড়ি মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, জিরা বাটা কোয়াটার চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টা, লবণ পরিমাণমত। আলু কুচি ১ কাপ, তেল প্রয়োজনমত।

প্রণালী:
কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়ার পর রসুন কুচি, জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষাণ। তারপর পেঁয়াজ কলি, আলু দিয়ে নেড়ে ঢেকে দিন। তারপর হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে ৪/৫ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে ফেলুন।


লাউ ডিম

উপকরণ:
লাউ কুচি ১ বাটি, ডিম ২টা, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫/৬টা, ধনেপাতা কুচি আধা কাপ, লবণ প্রয়োজনমত, তেল দুই টেবিল চামচ।

প্রণালী:
কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামী করুন, লাউ, ডিম বাদে সব উপকরণ দিন। কিছুক্ষণ নাড়ার পর লাউ দিয়ে ঢেকে দিন। লাউ হয়ে গেলে ডিম দিয়ে নাড়তে থাকুন। এরপর কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে ৬/৭ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
এই পদ্ধতিতে চিচিংঙ্গা, মিষ্টি কুমড়াও ভাজি করা যায়।


বরই লাউ

উপকরণ: 
লাউ ১ বাটি, ২ কাপ (শুকনা বরই) পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল প্রয়োজনমত, লবণ পরিমাণমত।

প্রণালী:
কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ দিন। একটু নেড়েই লাউ দিয়ে নেড়ে ঢেকে দিন। লাউ হয়ে এলে বরই দিয়ে বেশকিছুক্ষণ নাড়ুন। ৭/৮ মিনিট অল্প আঁচে ঢেকে রেখে নামিয়ে ফেলুন।


সবজি ভাজি

উপকরণ:
পাঁচ মিশালী সবজি এক বাটি, পেঁয়াজ কুচি ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টা, তেল প্রয়োজনমত, লবণ আধা চা চামচ, ধনে পাতা কুচি ১ কাপ।

প্রণালী:
সব সবজি কুচি কুচি করে কাটবেন। ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন। বাদামী হলে সবজি, হলুদ, লবণ দিয়ে নাড়তে থাকুন। ঢাকনা দিবেন না। নাড়তে নাড়তে সবজি সেদ্ধ হবে। এরপর কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে নেড়ে ৩/৪ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলুন।

No comments

Powered by Blogger.