বিভিন্ন সবজির ভর্তা (অষ্টম পর্ব)
উপকরণ:
মিষ্টি কুমড়ার বীচি ১ কাপ, সরিষার
তেল ১ চা চামচ, শুকনা মরিচ ৫/৬টা, পেঁয়াজ কুচি ২ চা চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
কুমড়ার বীচি ভাল করে ধুয়ে তাওয়ায়
টালুন। শুকনা মরিচও টালুন। এরপর পাটায় মিহি করে বাটুন তারপর লবণ, পেঁয়াজ কুচি ও তেল
মিশান।
পাঁকা টমেটো ভর্তা
উপকরণ:
বড় টমেটো ৫টা, পেঁয়াজ কুচি ১
টেবিল চামচ, শুকনা মরিচ ২ টা বা ইচ্ছামত, লবণ পরিমাণমত, চিনি আধা চা চামচ বা না দিলেও
হয়, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ,
পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ।
প্রণালী:
শুকনা মরিচ তাওয়ায় টেলে
বিচিসহ ভালো করে গুঁড়া করে নিন। এবার টমেটোর গায়ে তেল মেখে তাওয়ায় দিন। মাঝারি আঁচে
ঢেকে দিন। পোঁড়া হলে ঠাণ্ডা করে খোঁসা ছাড়িয়ে চটকে সব উপকরণ দিয়ে মেখে নিন।
ডিম আর পোড়া বেগুণের ভর্তা
উপকরণ:
বড় গোল বেগুন ১টা, ডিম সেদ্ধ
১টা, সরিষার তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ গোল করে কাটা ২ টেবিল চামচ, শুকনা মরিচ টেলে
গুড়া করা আন্দাজমত, লবণ পরিমাণমত।
প্রণালী:
বেগুন একটু চিরে বেগুণের গায়ে
তেল লাগিয়ে সবদিক সমানভাবে পুড়িয়ে পানির ভেতর কিছুক্ষণ রেখে খোসা ছাড়ান। এবার সব উপকরণ
একসাথে চটকে ভর্তা করুন।
খোসার ভর্তা
উপকরণ:
মিষ্টি কুমড়ার খোসা ১ কাপ, পটলের
খোসা ১ কাপ, আলুর খোসা আধা কাপ, কাঁচা মরিচ টালা ৪/৫টা, শুকনা মরিচ টালা ৩/৪ টা, পেঁয়াজ
কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, লবণ পরিমাণ মত।
ধনেপাতা বাদে
সব উপকরণ অল্প পানি আর লবণ দিয়ে ফ্রাইপ্যানে সেদ্ধ দিন। পানি শুকিয়ে গেলে অল্প তেল
দিয়ে একটু ভাজা ভাজা করুন। তারপর ধনেপাতা সহ পাটায় মিহি করে বাটুন। হয়ে গেল মজাদার
ভর্তা।

No comments