Header Ads

বিভিন্নরকম শুটকি ভর্তা (তৃতীয় পর্ব)


শুটকী/মাছ মিক্সড ভর্তা
উপকরণ:
যেকোন শুটকী ৪/৫টা। কচি সিম ১০/১২টা, যে কোনো বড় মাছের লেজ। কাঁচা মরিচ ১৫/২০টা, লবণ পরিমাণ মত, ধনিয়া পাতা।

প্রণালী:
সব উপকরণ আলাদা আলাদা ধুয়ে তাওয়ায় ভেজে নিন, ভাজা হলে সবকিছু একসাথে পাটায় বাটুন। এরপর পরিবেশন করুন।


ছুড়ি শুটকী ভর্তা
উপকরণ:
ছুড়ি শুটকী ৪/৫ টুকরা, কাঁচা মরিচ ১০/১৫টা, আলু ২টা বড়, ধনিয়া পাতা, পেঁয়াজ বড় ২টা, লবণ পরিমাণমত।

প্রণালী:
ধনিয়া পাতা ও লবণ ছাড়া সব উপকরণ আলাদা আলাদা তাওয়ায় ভাজুন। ভাজা হলে লবণ সহ পাটায় বাটুন। পড়ে ধনিয়া পাতা কুচি কুচি করে ভর্তায় মিশান।


ছোট চিংড়ি শুটকীর ভর্তা
উপকরণ:
ছোট চিংড়ি শুটকী ১ কাপ, পেঁয়াজ – বড় ২টা, সিম ৮/১০টা, রসুন বড় ১টা, আলু ১টা বড়, লবণ পরিমাণমত, ধনিয়া পাতা।

প্রণালী:
ধনিয়া পাতা ও লবণ বাদে সব উপকরণ আলাদা আলাদা ধুয়ে তাওয়ায় টেলে নিন। এরপর ধনিয়া পাতা, লবণসহ পাটায় আ-বাটা করে বাটলেই হলো গরম ভাতের সাথে খাওয়ার উপযোগী মজাদার ভর্তা।


টাকি শুটকী/ধনে পাতা
উপকরণ:
টাকি শুটকী ৬/৭টা, কাঁচা মরিচ ১০/১৫ টা, ধনে পাতা ১ পোয়া। লবণ পরিমাণমত।

প্রণালী: 
টাকি শুটকী আর কাঁচা মরিচ ধুয়ে তাওয়ায় টেলে নিন। টাকি শুটকী, লবণ আর ধনে পাতা পাটায় মিহি করে বাটুন।


লতিপাতায় ইলিশ
উপকরণ:
ইলিশ মাছ ৪ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমত, তেল ভাজার জন্য, লতিপাতা বড় সাইজ হলে ২ টি নিন।

প্রণালী: 
মাছ ধুয়ে নিন। এবার সব মসলা পেঁয়াজের সঙ্গে মেখে মাছের সঙ্গে মাখুন। এবার লতিপাতায় নিয়ে খুব ভালো করে মুড়ে টুথ পিক দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। এবার ভাতের উপর দিয়ে খুব ভালো করে সিদ্ধ করুন। অল্প আঁচের ভাগে আধা ঘণ্টা রেখে গরম অবস্থায় নামিয়ে নিন। পাতা থেকে মাছ ছাড়িয়ে পেঁয়াজ, মরিচ দিয়ে ভর্তা করে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.