বিভিন্ন মাছের ভর্তা (প্রথম পর্ব)
উপকরণ:
ইলিশ
মাছ ৪ টুকরা। শুকনা মরিচ ৪/৫টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনে পাতা ১ টেবিল চামচ,
তেল ১ টেবিল চামচ, সরিষার তেল ১ চা চামচ, লবণ পরিমাণ মত।
প্রণালী:
ইলিশ
তেলে ভেজে নিন। ভাজা ইলিশ থেকে সমস্ত কাঁটা বেছে নিন। বাকি উপকরণ তেলের মধ্যে ভেজে
নিন। এবার সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে সরিষার তেলসহ হাত দিয়ে ভালোভাবে চটকে নিন। তৈরি
হয়ে গেল হাতে মাথা ইলিশ ভর্তা।
ইলিশ
পুঁইশাক ভর্তা
উপকরণ:
পুঁইশাকের
পাতা ৬/৭টা, ইলিশ মাছ ২ টুকরা, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩টা, সরিষার তেল
২ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ও লবণ পরিমাণ মত।
প্রণালী:
পুঁইশাকের
পাতা ভালো করে ধুয়ে অল্প পানিতে সেদ্ধ করুন। সেদ্ধ হলে পানি শুকিয়ে নিন। ইলিশ মাছের
টুকরা সামান্য হলুদ লবণ মেখে ভেজে কাঁটা বেছে নিন। এবার সরিষার তেলসহ সব উপকরণ একসাথে
পাটায় বাটুন।
টাকি
মাছের ভর্তা
উপকরণ:
টাকি
মাছ ৪/৫টা, কাঁচা মরিচ ৭/৮টা, ধনে পাতা কুচি ১ কাপ। পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা
কাপ, আদা কুচি ১ চা চামচ। লবণ পরিমাণমত, তেল সামান্য, হলুদ গুঁড়া সামান্য।
প্রণালী:
টাকি
মাছ হলুদ আর লবণ দিয়ে তেলে ভাজুন। কড়া ভাজা না। ভাজা শেষে মাছ কাঁটা থেকে বেছে নিন।
ঐ তেলে লবণ, ধনে পাতা আর আদা বাদে সমস্ত উপকরণ টেলে নিন। এবার সমস্ত উপকরণ হাতে চটকে
নিন।
এখানে
অনেকে কাঁচা মরিচ না দিয়ে শুকনা মরিচ ব্যবহার করে। তবে কাঁচা মরিচের ভর্তা বেশি স্বাদ।
রুই
আর আলু
উপকরণ:
রুই
মাছ ১ টুকরা, লেজ ১ টুকরা, আলু ২টা বড়, কাঁচা মরিচ ৭/৮টা, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন
কুচি আধা কাপ, লবণ পরিমাণমত, তেল সামান্য।
প্রণালী:
রুই মাছ, লেজ তেলে ভেজে
নিন। ঐ তেলেই আলু ভাজুন। ভাজার মধ্যেই সেদ্ধ করুন। সেদ্ধ হলে বাকি উপকরণ দিয়ে নাড়ুন।
হালকা বাদামী হলে নামান। কাঁটা থেকে মাছ বেছে নিন। এবার পাটায় বাটুন। নিজেদের খুশী
মত ঝাল বাড়াতে কমাতে পারেন।

No comments