বিভিন্ন মাছের ভর্তা (দ্বিতীয় পর্ব)
উপকরণ:
শিং
মাছ ৪টা, সিম ৭/৮টা, আলু টুকরা ১ কাপ, কাঁচা মরিচ ৬/৭টা, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ
বেরেস্তা আধাপ কাপ, রসুন কুচি আধা কাপ, ধনে পাতা আধা কাপ, তেল সামান্য, লবণ পরিমাণমত।
প্রণালী:
শিং
মাছ তেলে ভেজে নিন। কাঁচা বেছে নিন। ঐ তেলে পেঁয়াজ কুচি ও ধনে পাতা বাদে সমস্ত উপকরণ
টালুন। এবার পাটায় বাটুন সব মিলে। হয়ে গেল মজাদার শিং ভর্তা।
ফিস
মিক্সড ভর্তা
উপকরণ:
কই
মাছ ২টা, টাকি মাছ ২টা, শিং মাছ ২টা, চিংড়ি মাছ আধা কাপ, ঝাল কম কাঁচা মরিচ ৮/৯টা,
পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ধনে পাতা কুচি আধা কাপ, লবণ পরিমাণমত,
রসুন কুচি ১ টে্বিল চামচ, আদা সামান্য, একটু হলুদ, তেল সামান্য।
প্রণালী:
সব
মাছে হলুদ লবণ মেখে ৫ মিনিট রেখে দিন। এরপর অল্প তেলে ভাজুন। ঐ তেলেই পেঁয়াজ বেরেস্তা
করে রাখুন। মাছ কাঁটা থেকে ছাড়িয়ে সব উপকরণ দিয়ে হাতে চটকান অথবা বাটায় বাটুন। যে যেমন
পছন্দ করে। হয়ে গেল মজাদার ফিস মিক্সড ভর্তা।
চিংড়ি
মাছের ভর্তা
উপকরণ:
মাঝারী
চিংড়ি ১ পোয়া, আদা কুচি আধা কাপ, কাঁচা মরিচ ২৫/২৬টা, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি
আধা কাপ, ধনে পাতা, লবণ পরিমাণমত, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, তেল ২ চা চামচ।
প্রণালী:
চিংড়ি
মাছ কুটে ভাল করে ধুয়ে নিন। হলুদ, লবণ লাগিয়ে অল্প তেলে ভাঁজুন্। ঐ তেলেই পেঁয়াজ, রসুন,
কাঁচা মরিচ ভেজে নিন। এগুলোতেও লবণ হলুদ দিন। পাটায় আ-বাটা করে বাটুন। আদা কুচি, ধনে
পাতা দিয়ে ভাল করে মিশান। এরপর পরিবেশন করুন।
বড়
চিংড়ি ভর্তা
উপকরণ:
বড়
চিংড়ি ৫/৬টা, কাঁচা মরিচ ১০/১৫টা, বরবটি ১০/১৫টা, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা
আধা কাপ, ধনে পাতা, লবণ পরিমাণমত, তেল ২ চা চামচ, হলুদ কোয়ার্টার চা চামচ।
প্রণালী:
বড়
চিংড়ি কুটে ধুয়ে হলুদ, লবণ লাগিয়ে তেলে ভাজুন।
পাটায় আ-বাটা করে পেঁয়াজ
কুচি, পেঁয়াজ বেরেস্তা, লবণ, ধনে পাতা দিয়ে ভাল করে মিশান। ঠিক একইভাবে আলু দিয়েও মজাদার
ভর্তা তৈরি করা যায়। বরবটির জায়গায় আলু দিতে হবে। বরবটি বাদ।

No comments