বিভিন্ন মাছের ভর্তা (তৃতীয় পর্ব)
উপকরণ:
কই
মাছ ২টা (মোটামুটি বড়), ধনে পাতা ১ পোয়া, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, কাঁচা
মরিচ ১০/১২টা, লবণ পরিমাণ মত, তেল অল্প।
প্রণালী:
মাছ
২টা লবণ দিয়ে তেলে ভাজুন। এরপর কাঁচামরিচ টেলে নিন। সমস্ত উপকরণ একসাথে বাটায় বাটুন।
চাইলে কেউ কেউ ১ চামচ ঘি ব্যবহার করতে পারেন।
ছোট
চিংড়ি
উপকরণ:
ছোট
চিংড়ি বড় ১ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, শুকনা মরিচ ৩/৪ টা, রসুন কুচি ২ চা চামচ, কাঁচা
মরিচ ৩/৪টা, হলুদ গুঁড়া, লবণ পরিমাণমত।
প্রণালী:
ছোট
চিংড়ি হলুদ, লবণ দিয়ে মেখে তাওয়ায় টালুন্। তারপর শুকনা মরিচ ভাজুন। বাকি সব উপকরণ চিংড়ি
মাছের সাথে মিশিয়ে খুব ভাল করে চটকে নিলেই হয়ে গেল ছোট চিংড়ি ভর্তা।
ছোট
চিংড়ি/মসুর ডাল
উপকরণ:
ছোট
চিংড়ি আধা কাপ, মসুর ডাল ১ কাপ, শুকনা মরিচ পোড়া ৭/৮টা, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ
গুঁড়া, রসুন কুচি আধা কাপ, সরিষার তেল ২ চা চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
শুকনা মরিচ, চিংড়ি মাছ
একটু হলুদ, লবণ দিয়ে তেলে ভাজুন। সরিষার তেল আর ধনে পাতা বাদে সব উপকরণে একটু হলুদ
গুঁড়া দিয়ে মাখিয়ে পানি দিয়ে চুলায় সেদ্ধ দিন। পানি একদম শুকিয়ে গেলে নামিয়ে সরিষার
তেল আর ধনিয়া পাতা দিয়ে হাত দিয়ে ভাল করে চটকাতে হবে।

No comments