মাষকলাইয়ের ডালে পালংশাক
| মাষকলাইয়ের ডালে পালংশাক |
উপকরণ:
মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, পালংশাক ২ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ৩-৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, গোটা জিরা আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো ও জিরাগুঁড়া আধা চা-চামচ।
প্রণালি:
মাষকলাইয়ের ডাল ভেজে পানি দিয়ে অল্প সেদ্ধ করে নিন। এবার পালংশাক, আদাবাটা, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনে ও জিরাগুঁড়া, লবণ, তেল ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, রসুনকুচি, শুকনা মরিচ, গোটা জিরা দিয়ে নেড়ে লাল করে ভেজে নিতে হবে। এরপর এতে রান্না করা ডাল বাগাড় দিয়ে নেড়ে একটু ঘন করে নামিয়ে পরিবেশন করুন।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments