ইফতারি আইটেম: ফলের চাট
উপকরণ:
পাকা কলা (গোল করে কাটা) ৪টি, পাকা পেয়ারা (কিউব করে কাটা) ১টি, লেবু ২টি, পাকা আম (কিউব করে কাটা) ২টি, সবুজ আঙুর সিকি কাপ, কালো আঙুর সিকি কাপ, লাল আপেল ১টি (কিউব করে কাটা), তরমুজ (কিউব করে কাটা) দেড় কাপ, আনার দানা (ঐচ্ছিক) সিকি কাপ, কমলা (খোসা ছাড়িয়ে কোষগুলো খোলস থেকে বের করে নেওয়া) ১ কাপ, আনারস (কিউব করে কাটা) ১ কাপ, লবণ আধা চা-চামচ বা স্বাদমতো, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, চাট মসলা পাউডার ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, পুদিনাপাতার কুচি এক টেবিল চামচ।
প্রণালি:
একটি বোলে সব উপকরণ একত্রে মিশিয়ে নিন। ঢেকে ২-৩ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন। পরিবেশন পাত্রে বা গ্লাসে পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments