ইফতারির আইটেম: ফ্রুট পাঞ্চ
| ফ্রুট পাঞ্চ |
উপকরণ:
সবুজ আপেল (কিউব করে কাটা) এক কাপ, সবুজ আঙুর (অর্ধেক করে কেটে নিতে হবে) আধা কাপ, কালো আঙুর অথবা লাল আঙুর (অর্ধেক করে কেটে নিতে হবে) আধা কাপ, পাকা আম (কিউব করে কাটা) ১ কাপ, তরমুজ (কিউব করে কাটা) পরিমাণমতো, কমলা খোসা ছাড়িয়ে কোষগুলো খুলে নিতে হবে অাঁশের ভেতর থেকে, ট্যাং পানিতে গুলে নেওয়া ৫০০ এমএল, চায়ের লিকার এক কাপ, মাল্টা বা কমলার জুস ৫০০ এমএল, স্বচ্ছ সোডাযুক্ত কোমল পানীয় এক লিটার, চিনি সিকি কাপ, পাকা আম (কিউব করে কাটা) ১ কাপ, পুদিনাপাতা সাজানোর জন্য।
প্রণালি:
কিউব করে কাটা ফলগুলোতে লেবুর রস মেখে রেখে দিন। একটি পাত্রে চায়ের লিকার, ট্যাং, চিনি ও লবণ মিশিয়ে ফলের মধ্যে ঢেলে দিন। ফলের সঙ্গে ট্যাং লিকারের মিশ্রণ আলতোভাবে মিশিয়ে নাড়ুন। এবারে ১০ বা ১৫ মিনিট পরপর মাল্টা বা কমলার জুস ফলের পাত্রে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিন। পরিবেশনের আগে পরিবেশন গ্লাস বা কাপে ঢেলে ঠান্ডা কোমল পানীয় ঢেলে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments