Header Ads

সিকান্দারি রান

সিকান্দারি রান

উপকরণ: 
খাসির রান ১টি, আদা ও রসুনবাটা ৫ টেবিল চামচ, দই ২০০ মিলিলিটার, মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া ২ চা-চামচ, চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, এলাচিগুঁড়া ১ চা-চামচ, মৌরিগুঁড়া ২ চা-চামচ, গরমমসলা ২ টেবিল, গোলাপজল ২ চা-চামচ, কাসুরি মেথি ২ চা-চামচ, দারুচিনিগুঁড়া ১ চা-চামচ, লেবু ১টি, সরিষার তেল ২০০ মিলিলিটার, লবণ স্বাদমতো এবং কাঁচা রুটি ৮টি৷

প্রণালি: 
আদা ও রসুনবাটা, মরিচের গুঁড়া, লবণ ও লেবুর রস খাসির রানে মেখে ২ ঘণ্টা রেখে দিন৷ ২ ঘণ্টা পর বাকি গুঁড়া মসলা ও দই দিয়ে মেখে আরও ছয় ঘণ্টা রাখুন৷ এদিকে রান্নার জন্য বারবিকিউ গ্রিলটা গরম করে নিন৷ এবার গোলাপজল এবং সামান্য তেল খাসির রানে মেখে ভালো করে আঁচড়ে নিন৷ রুটি দিয়ে খাসির রানটাকে ভালো করে মুড়িয়ে নিন৷ এবার একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে রানটাকে মুড়িয়ে নিয়ে বারবিকিউ গ্রিলে ২ ঘণ্টা রান্না করুন৷ মাংসের সঙ্গে সঙ্গে রুটিটাও রান্না হয়ে যাবে৷ রান্না হয়ে এলে কাপড়টা ছিঁড়ে ফেলুন৷ এবার সালাদসহ গরম গরম পরিবেশন করুন সিকান্দারি রান৷


সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.