ছোলার চাটের রেসিপি
উপকরণ:
ছোলা ১ কাপ, সেদ্ধ আলু ১টা বড় (টুকরা করে কাটা), পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, লেবুর রস আধা টেবিল চামচ, ধনেপাতা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, চাট মসলা ১ চা-চামচ, শুকনা মরিচ আধা চা-চামচ, তেঁতুলের সস ১ কাপ, শুকনা জিরাগুঁড়া (আধা চা-চামচ), আমচুর পাউডার অল্প পরিমাণ, বিটলবণ অল্প পরিমাণ, টক দই আধা কাপ, চিনি ১ চা চামচ।
প্রণালি:
সেদ্ধ আলু টুকরা করে কেটে রাখুন। ছোলা ৬ ঘণ্টা ভিজিয়ে সেদ্ধ করে নিন। টক দই, তেঁতুলের সস রেখে দিয়ে বাকি উপকরণগুলো একটা গামলার মধ্যে ভালো করে মিলিয়ে টক দই ও তেঁতুলের সস দিয়ে পরিবেশন করতে হবে। চানাচুর আর চাট মসলা ছড়িয়ে পরিবেশন করুন।
No comments