Header Ads

বিলম্বের টক আচার

 


উপকরণ: 
কাঁচা বিলম্ব ফল আধা কেজি, মরিচবাটা ১ টেবিল চামচ, সরিষাবাটা ২ চা-চামচ, পোস্তদানা ৩ চা-চামচ, শুকনা মরিচ ৪টি, পাঁচফোড়ন ২ চা-চামচ, হলুদবাটা ২ চা-চামচ, তেল ১ কাপ, চিনি ২ চা-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: 
প্রথমে বিলম্ব ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার তেলে শুকনা মরিচ বোঁটাসহ ভেজে রাখুন। পাঁচফোড়নও ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাটা মসলা ও পোস্তদানা দিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে বিলম্ব দিয়ে দিন এবং মাঝেমধ্যে নাড়ুন। চিনি দিয়ে ১০-১২ মিনিট পরে বিলম্ব সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন। ঠান্ডা করে জারে ভরে রাখুন বিলম্বের টক আচার।

No comments

Powered by Blogger.