ফিশ তন্দুরি রোল
| ফিশ তন্দুরি রোল |
উপকরণ:
মাছ
(ভেটকি) ২০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, টক দই ১০০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ,
রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ (কুচানো) ২টি, ক্যাপসিকাম (কুচানো) ১টি, কাঁচামরিচ
(কুচানো) ৪টি, তন্দুরি মশলা ২৫ গ্রাম, মরিচগুঁড়া ৫ গ্রাম, কেওড়াপানি ২ ফোঁটা, গোলাপজল
২ ফোঁটা, মিষ্টি আতর ১ ফোঁটা, গরমমশলা ১ চা-চামচ, ময়দা ২০০ গ্রাম, লবণ ও চিনি পরিমাণমত,
তেল ২-৪ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি:
মাছ চৌকো করে মাঝারি মাপে কাটুন। লবণ ও লেবুর রস মাখিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর আদাবাটা, রসুন বাটা, তন্দুরি মশলা, গরম মশলা, মরিচগুঁড়া ও দই একসঙ্গে ফেটিয়ে মাছের ওপরে ঢেলে দিন। কিছুক্ষণ রেখে এর মধ্যে গোলাপজল, কেওড়াজল ও মিষ্টি আতর দিন। তন্দুরি শিকের মধ্যে মাছের টুকরাগুলো যত্ন করে একটা একটা করে গেঁথে কাঠকয়লার আগুনে রোস্ট করুন। রোস্ট করে নিয়ে মাছের টুকরোগুলো আলাদা পাত্রে রাখুন। এবার পরোটার জন্য ময়দা মাখুন পানি দিয়ে। ময়দা মাখবার সময় এর মধ্যে আন্দাজমত মাখন, লবণ ও চিনি দেবেন। এরপর পরোটা বেলে নিয়ে অল্প তেল দিয়ে তাওয়ার মধ্যে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে রোস্ট করা মাছের টুকরাগুলো পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দিয়ে ফ্রাই করে নিন। এরপরে পরোটার মাঝখানে মাছের টুকরো সাজিয়ে নিন। উপরে লেবুর রস ও কাঁচা মরিচ কুচি দিয়ে পরোটা মুড়ে রোল তৈরি করুন। গরম গরম পরিবেশন করুন।
সূত্র: দেশে বিদেশের হাজারো রকমের রান্না
সূত্র: দেশে বিদেশের হাজারো রকমের রান্না
No comments