চিকেন রোল
| চিকেন রোল |
উপকরণ:
মুরগির
মাংস (বোনলেস) ১৫০ গ্রাম, টক দই ৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল
চামচ, পেঁয়াজ (কুচানো) ২টি, ক্যাপসিকাম (কুচানো) ১টি, কাঁচা মরিচ কুচি ১টি, লেবুর রস
২ টেবিল চামচ, কাজুবাটা ২ টেবিল চামচ, চারমগজ বাটা ২ টেবিল চামচ, গুড়ামরিচ ২ টেবিল
চামচ, গরমমশলা গুড়া ২ টেবিল চামচ, কাবাবমশলা ২ টেবিল চামচ, ময়দা ২০০ গ্রাম, লবণ ও চিনি
পরিমাণমত, তেল ২-৪ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি:
মুরগির
মাংস ছোট ছোট টুকরা করে কাটুন। চারমগজ বাটা, রসুনবাটা, কাজুবাটা, দই, গুঁড়োমরিচ, গরমমশলার
গুঁড়ো, কাবাবমশলা, সামান্য তেল ও লবণ একসঙ্গে মিশিয়ে মাংসের টুকরোগুলোর উপর ঢেলে দিন।
১০ মিনিট এইভাবে রেখে দিন। এরপরে মাংসের টুকরোগুলো শিকের মধ্যে গাঁথুন একটা একটা করে।
কাঠকয়লার আগুনের মধ্যে রোস্ট করুন। এবার পরোটার জন্য ময়দা মাখুন পানি দিয়ে। ময়দা মাখবার
সময় এর মধ্যে আন্দাজমত মাখন, লবণ ও চিনি দেবেন। এরপর পরোটা বেলে নিয়ে অল্প তেল দিয়ে
তাওয়ার মধ্যে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে রোস্ট করা মুরগির টুকরাগুলো পেঁয়াজ
ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নিন। তারপরে পরোটার মাঝখানে মুরগির টুকরা সাজিয়ে নিন।
উপরে লেবুর রস ও কাঁচা মরিচ কুচি দিয়ে পরোটা মুড়ে রোল তৈরি করুন। গরম গরম পরিবেশন করুন।
সূত্র: দেশে বিদেশের হাজারো রকমের রান্না
No comments