Header Ads

মাটন রোল

মাটন রোল



উপকরণ:
মাটন (বোনলেস) ১৫০ গ্রাম, টক দই ৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, পেঁয়াজ কুচি ১টি, ক্যাপসিকাম কুচি ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, তেল ১০০ গ্রাম, লবণ পরিমাণমত, কাজু বাটা ২ টেবিল চামচ, চারমগজ বাটা ২ টেবিল চামচ, কাবাব মশলা ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, গরমমশলার গুঁড়া ২ টেবিল চামচ, ময়দা ২০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমত, তেল ২-৪ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ।

প্রণালি:
মাটন ছোট ছোট টুকরা করে কেটে নিন। চারমগজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাটা, টই দই, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাবাব মশলা, সামান্য তেল ও লবণ একসঙ্গে মিশিয়ে মাংসের টুকরাগুলোর উপর ঢেলে দিন। ১০ মিনিট এইভাবে রেখে দিন। এরপরে মাংসের টুকরোগুলো শিকের মধ্যে গাঁথুন একটা একটা করে। কাঠকয়লার আগুনের মধ্যে রোস্ট করুন। এবার পরোটার জন্য ময়দা মাখুন পানি দিয়ে। ময়দা মাখবার সময় এর মধ্যে আন্দাজমত মাখন, লবণ ও চিনি দেবেন। এরপর পরোটা বেলে নিয়ে অল্প তেল দিয়ে তাওয়ার মধ্যে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে রোস্ট করা মাটনের টুকরাগুলো পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দিয়ে ফ্রাই করে নিন। এরপর পরোটার মাঝে মাটনের টুকরোগুলো সাজিয়ে নিন। উপরে লেবুর রস ও কাঁচামরিচ কুচি দিয়ে পরোটা মুড়ে রোল তৈরি করে নিন। গরম গরম পরিবেশন করুন।



সূত্র: দেশে বিদেশের হাজারো রকমের রান্না

No comments

Powered by Blogger.