চিকেন টিকিয়া রোল
| চিকেন টিকিয়া রোল |
উপকরণ:
মুরগির
মাংস (বোনলেস) ১৫০ গ্রাম, কারিপাতা বাটা ২ টেবিল চামচ, পার্সলে পাতা বাটা ২ টেবিল চামচ,
রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ
কুচি ১টি, তেল ১০০ গ্রাম, মরিচচের গুঁড়া ২ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া ২ টেবিল চামচ,
লেবুর রস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, টক দই ৪ টেবিল চামচ, পাঁচ মিশেলি ডাল
বাটা (মটর, ছোলা, মুগ, মসুর) ১০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, লবণ ও চিনি পরিমাণমত, তেল
২-৪ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি:
মুরগির
মাংস ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিন। দই, আদা বাটা, পার্সলে পাতা বাটা, কারিপাতা
বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বাটা, তেল, লবণ একসঙ্গে মিশিয়ে
মাংসের টুকরোগুলোর উপর ঢেলে দিন। ১০ মিনিট এইভাবে রেখে দিন। এরপর পাঁচ মিশেলি ডাল-বাটা
মাংসের মধ্যে ভাল করে মেশান। মাংসের মিশ্রণকে চপের মতো করে তৈরি করুন। তাওয়াতে অল্প
ভাজুন। টিকিয়া তৈরি হয়ে গেলে একটা পাত্রে রেখে দিন। এবার পরোটার জন্য ময়দা মাখুন পানি
দিয়ে। ময়দা মাখবার সময় এর মধ্যে আন্দাজমত মাখন, লবণ ও চিনি দেবেন। এরপর পরোটা বেলে
নিয়ে অল্প তেল দিয়ে তাওয়ার মধ্যে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে পরোটার মাঝে
চিকেন টিকিয়া ভেঙ্গে সাজিয়ে দিন। উপরে লেবুর রস, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে
পরোটা মুড়ে রোল বানান। গরম গরম পরিবেশন করুন।
সূত্র: দেশে বিদেশের হাজারো রকমের রান্না
No comments