চিকেন রেশমি কাবাব রোল
| চিকেন রেশমি কাবাব রোল |
উপকরণ:
মুরগির
মাংস (বোনলেস) ২০০ গ্রাম, টক দই ৪ টেবিল চামচ, নারকেলের দুধ আধা কাপ, ডিম ২টি, তেল
১০০ গ্রাম, শা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, জিরের গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি,
কাঁচা মরিচ কুচি ৪টি, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ধনেপাতা, রসুন ও আদা বাটা ২-৩ টেবিল
চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, ময়দা ২০০ গ্রাম, লবণ ও চিনি পরিমাণমত, তেল ২-৪ টেবিল
চামচ, মাখন ২ টেবিল চামচ, মিষ্টি আতর ২ ফোঁটা, কেওড়া আতর ২ ফোটা, গোলাপ জল ২ ফোটা।
প্রণালি:
মুরগির
মাংস মাঝারি টুকরো করে কাটুন। দই, ডিম, ধনেপাতা বাটা, আদা বাটা, রসুন বাটা , মরিচের
গুঁড়া, লবণ সামান্য ও তেল একসঙ্গে মিশিয়ে মাংসের ওপর ঢেলে দিন। ১৫ মিনিট এইভাবে রাখুন।
এরপর মাংসের মধ্যে নারকেলের দুধ, শা-মরিচ গুঁড়া, জিরের গুঁড়া, এলাচের গুঁড়া, ২ ফোঁটা
করে মিষ্টি আতর, কেওড়া আতর ও গোলাপ জল মেশান। ৫ মিনিট রেখে দিন। এরপর মশলামিশ্রিত বোনলেস
চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে শিকে গাঁথুন। কাঠকয়লার আগুনে রোস্ট করে নিন। রোস্টের
টুকরাগুলো একটা আলাদা পাত্রে রেখে দিন। এবার পরোটার জন্য ময়দা মাখুন পানি দিয়ে। ময়দা
মাখবার সময় এর মধ্যে আন্দাজমত মাখন, লবণ ও চিনি দেবেন। এরপর পরোটা বেলে নিয়ে অল্প তেল
দিয়ে তাওয়ার মধ্যে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে পরোটার মাঝখানে চিকেনের টুকরাগুলো
সাজিয়ে দিন। উপরে লেবুর রস, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পরোটা মুড়ে রোল বানান।
গরম গরম পরিবেশন করুন।
No comments