পনির রোল
| পনির রোল |
উপকরণ:
পনির
১৫০ গ্রাম, টক দই ৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচা
মরিচ কুচি ৪টি, পেঁয়াজ কুচি ১টি, ক্যাপসিকাম কুচি ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, তেল
১০০ গ্রাম, লবণ পরিমাণমত, কাজু বাটা ২ টেবিল চামচ, চারমগজ বাটা ২ টেবিল চামচ, গরম মশলার
গুঁড়ো ২ টেবিল চামচ, কাবাব মশলা ২ টেবিল চামচ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, ময়দা ২০০ গ্রাম,
লবণ ও চিনি স্বাদমত, তেল ২-৪ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি:
পনির
চৌকো করে মাঝারি করে কাটুন। চারমগজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাটা, দই, গুঁড়ো
মরিচ, গরম মশলার গুঁড়ো, কাবাব মশলা, সামান্য তেল ও লবণ একসঙ্গে মিশিয়ে পনির-এর টুকরাগুলোর
উপর ঢেলে দিন। ১০ মিনিট এইভাবে রেখে দিন। এরপর পনিরের টুকরোগুলোর গায়ে ভাল করে আমচুর
মাখিয়ে একটা একটা করে শিকে গাঁথুন। কাঠ-কয়লার আগুনে রোস্ট করে নিন। এবার পরোটার জন্য
ময়দা মাখুন পানি দিয়ে। ময়দা মাখবার সময় এর মধ্যে আন্দাজমত মাখন, লবণ ও চিনি দেবেন।
এরপর পরোটা বেলে নিয়ে অল্প তেল দিয়ে তাওয়ার মধ্যে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে
গেলে পনিরের টুকরোগুলো পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নিন। এরপর পরোটার মাঝখানে
পনিরের টুকরোগুলো সাজিয়ে দিন। উপরে লেবুর রস ও কাঁচামরিচ কুচি দিয়ে পরোটা মুড়ে রোল
বানান। গরম গরম পরিবেশন করুন।
No comments