Header Ads

ভেজিটেবল রোল

ভেজিটেবল রোল



উপকরণ:
১) পুরের জন্য: গাজর কুচি ২ খানা (মাঝারি), ক্যাপসিকাম কুচি ১টি, পেঁয়াজ কুচি ২টি, আলু কুচি ২টি, কাঁচামরিচ কুচি ৪টি, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ ও চিনি পরিমাণমত, বাদাম তেল ৩ টেবিল চামচ।
২) রোলের জন্য: ময়দা ৫০০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা-চামচ, ডিম ১টি।

প্রণালি:
পুরের সব উপকরণ দিয়ে পুর তৈরি করে নিন। রোলের সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ঠাণ্ডা পানিতে ভাল করে মেখে নিন। মাখা ময়দা থেকে রুটির আকারে লেচি করে রুটির মত রোল ভেতরে আগে থেকে তৈরি করা পুরের থেকে মাপ মত নিয়ে রোলের আকারে গড়ে নিন। প্রত্যেকটা রোলের ওপরটা একটা ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে রাখুন। আপনার ওভেন মাঝারি তাপে রেখে আগে একটু গরম করে নিন। একটা বেকিং ট্রেতে একটু তেল মাখিয়ে রোলগুলো পাশাপাশি সাজিয়ে রাখুন। ওভেনে ১০ মিনিট গরম করে বেকিং ট্রে ঢুকিয়ে আরও ৪০ মিনিট রেখে বের করে নেবেন। রোলগুলোর ওপরটা একটু বাদামি রঙের হবে। প্রয়োজন মত বেক করার সময় বাড়িয়ে দিতে পারেন।

No comments

Powered by Blogger.