রকমারি স্যুপ
| স্যুপ |
ভেজিটেবল ফ্রেঞ্চ ওনিয়ন স্যুপ
উপকরণ:
পেঁয়াজ ৪টি, মাখন ৪ চা চামচ,
চীজ কোরা আধা কাপ, গাজর ১টি, বড় স্লাইস পাঁউরুটি ২ পিস, চিনি আধা চা চামচ, লবণ আন্দাজ
মতো।
প্রণালি:
২ট পেঁয়াজ আর গাজর খোসা ছাড়িয়ে
টুকরো করে কেটে ৫ কাপ পানি ও আন্দাজ মতো লবণ দিয়ে আঁচে বসান। সেদ্ধ হয়ে পানি ২ কাপ
মতন থাকতে নামিয়ে ছেঁকে নিন। অবশিষ্ট ২টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কেটে
নিন। পাঁউরুটি ২ পিস কড়া করে টোস্ট করে পাশগুলো কেটে মাঝের অংশ নিন। পাত্র আঁচে বসিয়ে
তাতে মাখন দিয়ে গরম হলে পেঁয়াজ বাদামি করে ভাজুন এবং ছাঁকা স্যুপের পানি ওতে দিয়ে ভালভাবে
নেড়ে নিয়ে আঁচ থেকে নামান। এবার দুটি পাত্রে সমানভাবে ঢেলে, প্রত্যেকটিতে ১ পিস করে
টোস্ট দিয়ে ওপরে কোরা চীজ ছড়িয়ে মাঝারি আঁচে ওভেনে বেক করুন। বাদামি হলে নামাবেন।
সুইট কর্ন চিকেন স্যুপ
উপকরণ:
চিকেনের মাংস ৩০০ গ্রাম, ভুট্টা
৩টি, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, গরমমশলা ২টি করে, গোল মরিচ ৮/১০টি, মাখন ১ চা চামচ, চিনি
আধা চা চামচ, লবণ আন্দাজ মতো। আদা ১ ইঞ্চি।
প্রণালি:
মুরগীর মাংস টুকরো করে
কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। ভুট্টা গোটা থাকবে। পেঁয়াজ ও আদা কুচিয়ে নিন। ওতে মরিচ
গোটা ও লবণ দিয়ে ডেকচি আঁচে বসিয়ে তাতে ২ লিটার পানি দিয়ে মরিচ, মাংস, ভুট্টা ইত্যাদি
দিয়ে ডেকচির মুখে চাপা দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হলে ভুট্টা তুলে নিয়ে দানা খুলে নিয়ে
আলাদা রাখুন। মাংস কুচিয়ে নিন। অবশিষ্ট স্যুপ ছেঁকে ওতে গরমমশলা, মাখন দিয়ে আঁচে বসান।
সামান্য পানিতে কর্নপ্লাওয়ার এবং চিনি গুলে স্যুপে দিয়ে নাড়ুন। ফুটলে ভুট্টার দানা
ও মাংস কুচি দিয়ে নেড়েচেড়ে ১০/১৫ মিনিট পরে আঁচ থেকে নামান। গরম গরম পরিবেশন করুন।
মাটন স্যুপ
উপকরণ:
হাড়বিহীন মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ
১টি, কুচানো আদা আধা চা চামচ, গোলমরিচ ৭/৮টি, নারকেলের দুধ আধা কাপ, কর্নফ্লাওয়ার ১
চা চামচ, পাতিলেবু ১টি, গরমমশলা, চিনি আধা চা চামচ, মাখন ১ চা চামচ, লবণ পরিমাণমত।
প্রণালি:
গরম পানিতে নারকেল কোরা ভিজিয়ে
দুধ বার করে নিন। মাংস পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজের টুকরো, আদার টুকরো, গরমমশলা, মরিচ,
লবণ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হলে আঁচ থেকে ডেকচি নামিয়ে সব ছেঁকে নিন। অল্প পানিতে কর্নফ্লাওয়ার
গুলে ওতে দিন। মাখন গরম করে নিন। সেই সঙ্গে নারকেলের দুধ মেশান। আঁচে বসিয়ে নাড়তে থাকুন।
এবার ওতে স্যুপ ঢেলে নাড়ুন। ফুটলে নামিয়ে ওতে পাতিলেবুর রস ও মরিচ গুঁড়ো দিয়ে পরিবেশন
করুন।
সূত্র: দেশ-বিদেশের হাজারো রকমের রান্না
No comments