Header Ads

ফুলকো লুচি

ফুলকো লুচি




উপকরণ:

ময়দা ৫০০ গ্রাম, ময়ানের জন্য ঘি ৫/৬ চা চামচ, লবণ অল্প, ভাজার জন্য ঘি বা বনস্পতি।

প্রণালি:

প্রথমে ময়দা ঢেলে নিন। ওতে ময়ানের জন্য ঘি গরম করে ময়দাতে দিয়ে মিশিয়ে ভালোভাব ১০/১৫ মিনিট ঠেসে ঠেসে আঁট করে মাখুন। যেন পাতলা না হয়, লক্ষ্য রাখবেন। ভালোভাবে ময়দা ঠেসে মাখলে লুচি খুব ফুলবে। মাখার সময় গুঁড়ি মেশালে এবং বারে বারে পানি দিলে লুচি ফুলবে না। সেজন্য ঠিক পরিমাণ মতো পানি দিয়ে ঠেসে মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেলে লেচি কেটে ঘি দিয়ে গোল গোল করে বেলে, নরম আঁচে ঘি গরম করে ছাঁকা ঘিয়ে একটা করে ভাজুন। ঘিয়ে লুচি ছেড়ে খুন্তি দিয়ে লুচির মাঝখানটা টিপে ধরলেই লুচি ফুলে উঠবে। ফুলে উঠলে অন্যদিকটা উলটে ভাজুন। ঘি বেশি বা কম গরম যেন না হয়। তাহলে লুচি ফুলবে না।

No comments

Powered by Blogger.