মজাদার রাধা বল্লভী রেসিপি
| রাধা বল্লভী |
উপকরণ:
ময়দা ৫০০ গ্রাম, ময়ানের ঘি ৫
চামচ, লবণ আধা চামচ, টক দেই ২/৩ চামচ, কলাইয়ের ডাল ১০ গ্রাম, মৌরিগুঁড়া ২ চামচ, তেল
৬/৭ চামচ, হিং অল্প, ভাজার জন্য ঘি, লবণ প্রয়োজনমত।
প্রণালি:
ময়দার সঙ্গে ময়ানের ঘি, টক দই
ও লবণ দিয়ে, পরিমাণমতো পানি দিয়ে ঠেসে ঠেসে মেখে নিন। কলাইয়ের ডাল ৬/৭ ঘণ্টা ভিজিয়ে
রাখুন আগে থেকে। হিং একটুকু পানিতে ভিজিয়ে রাখুন।
কলাইয়ের ডাল পানি থেকে তুলে ঘসে
ঘসে খোসা তুলে শিলে বেটে নিন। এবার কড়াইয়ে তেলটুকু দিয়ে গরম করে, ওতে ডালবাটা ও লবণ
পরিমাণ মতো দিয়ে, বেশ নাড়াচাড়া করে নামিয়ে রাখুন। এবার ডালবাটায় মৌরিগুঁড়া ও হিংয়ের
পানি মিশেয়ে একটি পাত্রে ঢেলে ছড়িয়ে রাখুন। এবার হাতে একটু ঘি মেখে মাখা ময়দা আর একবার
ঠেসে ঠেসে মাখুন। মাখা হলে লেচি কেটে গোল করে ঠুলি তৈরি করুন, তার মধ্যে ডালের পুর
দিয়ে মুখ বন্ধ করুন। হাতে চাপ দিয়ে সব চ্যাপ্টা করে লুচি বেলার মতো গোল করে বেলে নিন।
বেলবার সময় যেন ফেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন।
এবার কড়াইয়ে ঘি বা বনস্পতি বেশি
করে দিয়ে, একটা একটা করে ছাঁকা ঘিয়ে ভেজে তুলুন। আলুর দমের সঙ্গে পরিবেশন করবেন।
সূত্র: দেশ-বিদেশের হাজারো রকমের রান্না
No comments