Header Ads

মজাদার পুরি

পুরি



আটার পুরি

উপকরণ:

আটা ৫০০ গ্রাম, ময়ানের জন্য ঘি বা বনস্পতি ২০/২৫ গ্রাম, লবণ আধা চামচ, ভাজার জন্য ঘি বা বনস্পতি।

প্রণালি:

আটায় লবণ মিশিয়ে ময়ান দিয়ে পানি পরিমাণ মতো মিশিয়ে ঠেসে ঠেসে নিয়ে শক্ত করে মেখে নিন। ১০/১৫ মিনিট ভালো করে ঠেসে নিয়ে লুচির লেচির চেয়ে একটু বড় বড় লেচি কেটে, ঘি দিয়ে গোল করে বেলে নিন। এবার কড়াইয়ে ঘি বা বনস্পতি গরম করে একটা একটা করে লুচি ভাজার মতো ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।


আলুর পুরি

উপকরণ:

ময়দা ২০০ গ্রাম, আলু ২০০ গ্রাম, মরিচের গুঁড়া ১ চামচ, গোলমরিচ আধা চামচ, লবণ আন্দাজমতো, ভাজার জন্য ঘি বা বনস্পতি।

প্রণালি:

আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে , মিহি করে চটকে নিন। এবার ময়দা, মরিচ, মরিচগুঁড়া ও আলু চটকানো দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখুন। ভালোভাবে মাখা হলে ছোট ছোট লেচি করে, ঘি বা বনস্পতি দিয়ে গোল গোল করে বেলে, ছাঁকা ঘি বা বনস্পতিতে রঙ-ধরা পর্যন্ত রেখে এপিঠ-ওপিঠ ভেজে নিন।


No comments

Powered by Blogger.