Header Ads

নাস্তায় পরোটা

পরোটা



পরোটা

উপকরণ:

ময়দা ৫০০ গ্রাম, ময়ানের জন্য ঘি বা বনস্পতি ৫/৬ চামচ, টক দই ২ চামচ, লবণ সিকি চামচ, ভাজার জন্য ঘি বা বনস্পতি।


প্রণালি:

ময়দাতে ময়ান, দই দই ও আন্দাজমতো লবণ মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঠেসে ঠেসে মাখুন শক্ত করে। এবার লেচি কেটে নিন। গোল গোল করে নিয়ে, ময়দার গুঁড়ি দিয়ে প্রথমে লুচির মতো গোল করে বেলে নিন। এবার অর্ধেক ভাঁজ করুন। আবার অর্ধেক ভাঁজের কোণ ধরে অপর কোণে যোগ করে তিন কোণা আকৃতির করুন। ইচ্ছে হলে প্রত্যেক ভাঁজে গলানো ঘি বা বনস্পতি হাতে করে লাগিয়ে ভাঁজ করতে পারেন। এতে পরোটা মচমচে হয় ও ভাঁজ আলাদা হবে।
এবার এই ত্রিভুজ বেলে বড় সাইজের পরোটা বেলে, গরম চাটুতে ১ চামচ করে ঘি বা বনস্পতি দিয়ে একটা একটা করে এপিঠ ওপিঠ করে ভাজুন। একসঙ্গে ২টি করে ভাজতে পারেন। ভাজার সময় জোড়ার মুখ খুন্তি দিয়ে চেপে ধরলেই পরোটা ফুলে উঠবে। একটু কড়া করে ভাজবেন।



আলু পরোটা


আলুর পরোটা

উপকরণ:

বড় সাইজের আলু ৪টি, ময়দা ৩৫০ গ্রাম, মরিচগুঁড়া আধা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চামচ, মৌরী গুঁড়া ১ চামচ, চিনি আধা চামচ, পাতিলেবুর রস আধা চামচ, পেঁয়াজ বাটা ৪ চামচ, আদা বাটা ১ চামচ, লবণ আন্দাজমতো, ঘি বা বনস্পতি প্রয়োজনমত।


প্রণালি:

ময়দার সঙ্গে তিন চামচ ঘি ও লবণ মিশিয়ে আন্দাজমতো পানি দিয়ে ঠেসে ঠেসে নরম করে মেখে রাখুন। আলু সিদ্ধ করে খোসা ছাড়ান। সব মশলা, লেবুর রস ও চিনি মিশিয়ে আলু সিদ্ধ ভালোভাবে চটকে নিয়ে পুর তৈরি করুন। পুর সমানভাগে প্রয়োজনমতো ভাগ করে নেবেন। অর্থাৎ যতগুলি ময়দার লেচি হবে, পুরও ততগুলি সমান ভাগ হবে। এবার ময়দার লেচি কেটে প্রতিটির মধ্যে ১ভাগ পুর দিয়ে মুখ বন্ধ করুন। এবার ময়দার গুঁড়ি মাখিয়ে মোটা মোটা করে গোলাকৃতি করে বেলে নিন। যেন ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন।
এবার মাঝারি আঁচে বসিয়ে গরম হলে, ১টি করে অথবা একসঙ্গে ২টি করে পরোটা ভেজে নিন। প্রত্যেকটির জন্য ১ চামচ ঘি দেবেন ও একটু কড়া করে পরোটা ভাজার মতো ভেজে নিন। টমেটো সস দিয়ে পরিবেশন করুন।


No comments

Powered by Blogger.