Header Ads

ভেজিটেবল মাটন সুরুয়া

ভেজিটেবল মাটন সুরুয়া




উপকরণ:

হাড়বিহীন মাংস আধা কেজি, বিন ১০০ গ্রাম, কড়াইশুটি ২৫০ গ্রাম, টমেটো ৩টি, গাজর ৩টি, আলু ২টি, টক দই ১০০ গ্রাম, চিনি ১ চামচ, শুকনো মরিচ ৪/৫টি, মাখন ৫০ গ্রাম, গরমমশলা প্রত্যেকটি ২টি করে, গোলমরিচ আধা চামচ, পেঁয়াজ ৩/৪টি, রসুন ৪/৫ কোয়া, আদা কুচানো আধা চামচ, লবণ আন্দাজমতো।


প্রণালি:

গাজর, বিন, টমেটো ও পেঁয়াজ টুকরো করে কেটে নিন। আঁচে পাত্র বসিয়ে মাখন গরম করে তাতে শুকনো মরিচ দিয়ে একবার নেড়েই তুলে নিন। এবার পাত্রে বিন দিয়ে অল্প নাড়াচাড়া করে তুলে রাখুন। এবার বাকি সব সবজি পাত্রে দিন। নাড়াচাড়া করে নিয়ে ওতে মাংস ও সব মশলা দিয়ে নেড়ে নিয়ে দই ফেটিয়ে ওতে ঢেলে দিন। সেই সঙ্গে ৪ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। অর্ধেক সিদ্ধ হলে ওতে বিন, চিনি ও আন্দাজ মতো লবণ দিন। সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ঝোল যেন বেশি থাকে। রুটির সঙ্গে ভাল লাগবে।


আপনার রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন কম দামে। ভিজিট করুন

No comments

Powered by Blogger.