Header Ads

দই-মাংস

দই মাংস



উপকরণ:

খাসির মাংস ১ কিলো, টক দই ৫০০ গ্রাম, পেঁয়াজ ৪টি, রসুন ৭/৮ কোয়া, আদা বাটা ২ চামচ, গরমমশলা (প্রত্যেকটি ৭টি করে), দারুচিনি ২ ইঞ্চি, হলুদগুঁড়া আধা চামচ, মরিচগুঁড়া ১ চামচ, চিনি ১ চামচ, শুকনো মরিচ ৫/৬টি, তেজপাতা ৩/৪টি, ঘি ১০০ গ্রাম, লবণ আন্দাজমতো।


প্রণালি:

মাংস টুকরো করে কেটে দই ফেটিয়ে মাংসে মাখিয়ে ২ ঘণ্টা ঢাকনা দিয়ে রেখে দিন। পেঁয়াজ বেটে নিন। রসুন বেটে নিন।
এবার আঁচে ডেকচি চাপিয়ে ঘি দিয়ে গরম করে ওতে শুকনো মরিচ দিয়ে একবার নেড়েই তুলে নিন। এবার ডেকচিতে তেজপাতা, সব গোটা মশলা ও বাটা মশলা, পেঁয়াজ, রসুনবাটা ইত্যাদি দিয়ে নেড়ে অল্প পানি দিয়ে কষে নিয়ে, ওতে দই মাখানো মাংস তুলে দিন। ভালভাবে সব নেড়ে দিয়ে প্রয়োজনমতো পানি, লবণ ও চিনি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন, যেন ধরে না যায়। সিদ্ধ হলে নামিয়ে ওপরে ভাজা মরিচ গুঁড়া ছড়িয়ে দিন।





আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিটকরুন

No comments

Powered by Blogger.