গরুর মাংসের দো-পেঁয়াজো
| গরুর মাংসের দো-পেঁয়াজো |
উপকরণ:
হাড়বিহীন মাংস ১ কিলো, লোকহিসাবে
কম বেশি করবেন, সেই সঙ্গে মশলাও কম-বেশি করবেন। রসুন ৫/৬ কোয়া কুচানো, পেঁয়াজ কুচানো
৪৫০ গ্রাম, আদাবাটা ২ চামচ, মরিচগুঁড়া ১ চামচ, হলুদগুঁড়া আধা চামচ, গরমমশলা প্রতিটি
৪টি করে, দারুচিনি ২ ইঞ্চি, তেজপাতা ২/৩টি, পেঁয়াজ বাটা ২টি, জৈয়ত্রী গুঁড়া আধা চামচ,
জায়ফল গুঁড়া আধা খানা, টক দই ১৫০ গ্রাম, চিনি আধা চামচ, ঘি বা তেল ২০০-২৫০ গ্রাম, লবণ
আন্দাজমতো।
প্রণালি:
দইয়ের সঙ্গে আদা, হলুদ, মরিচগুঁড়া
মিশিয়ে ফেটিয়ে নিন। মাংস ধুয়ে পানি ঝরিয়ে ওতে ফেটানো দইয়ের মিশ্রণ মাখিয়ে ১ ঘণ্টা রেখে
দিন।
এবার আঁচে ডেকচি চাপিয়ে তেল বা
ঘি গরম করে ওতে অর্ধেক পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে তুলে নিয়ে তেল ঝরিয়ে রাখুন। তারপর
পাত্রের অবশিষ্ট ঘি বা তেলে গরমমশলা, তেজপাতা, চিনি, রসুন ও অবশিষ্ট পেঁয়াজ বাটা দিয়ে
ভাজুন। মশলার গন্ধ বেরোলে, ওতেই দই ও মশলা মাখানো মাংস দিয়ে ভালভাবে কষুন। গন্ধ বেরোলে
আন্দাজমতো পানি দিয়ে, পাত্রে ঢাকনা দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে পানি মজে তেল বা ঘি
ভেসে উঠলে ওতে জৈয়ত্রী ও জায়ফল গুঁড়া মিশিয়ে নামিয়ে নিয়ে ওপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিটকরুন
No comments