দই ইলিশ
| দই ইলিশ |
উপকরণ:
ইলিশ মাছ ৫০০ গ্রাম (টুকরো করা),
টক দই ১০০ গ্রাম, কাঁচামরিচ ৩-৪টি, সরষের তেল ৬ টেবিল চামচ, শুকনো মরিচবাটা এক-তৃতীয়াংশ
চা চামচ, লবণ ও হলুদ আন্দাজমতো, সরষে ১ চা-চামচ (দুটো কাঁচামরিচ দিয়ে বাটা), পাঁচফোড়ন
সামান্য।
প্রনালি:
ইলিশ মাছ একবার ধুয়ে রাখুন। দই
ফেটিয়ে ও সামান্য লবণ, হলুদ মাছে মাখিয়ে দশ মিনিট ধরে ভেজান। কড়াইতে পাঁচ টেবিল চামচ
সরষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও তিন-চারটে কাঁচামরিচ চিরে ফোড়ন দিন। ইলিশ মাছ দই
থেকে তুলে এই তেলে দুপিঠ সামান্য ভেজে মরিচবাটা ও দই ঢেলে ফোটান। একটু ফুটে উঠলে লবণ,
এক চামচ সরষে বাটা ও এক চামচ তেল দিয়ে চাপা দিন। মিনিট দুয়েক আঁচে রেখে নামিয়ে নিন।
আপনার রান্নাঘরের কাজকে সহজ করুন। ভিজিট করুন
No comments