Header Ads

সেঁকা ইলিশ

সেঁকা ইলিশ




উপকরণ:

ইলিশ মাছ ১ কিলোগ্রাম, মাখন বা ঘি ৪ চামচ, উস্টারসস ৪ চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, আঁচের জন্য কাঠ কয়লার চুলো, গমের ভূষি ও মুড়কি।


প্রণালি:

মাখন, গোলমরিচ, সস ও লবণ একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে রাখুন। এবার কাঠ কয়লার আঁচে ইঞ্চি দুয়েক পুরু করে গমের ভুষি ও মুড়কি মিশিয়ে চুলোর ভরে দিন। এর থেকে যে ধোঁয়া বের হতে থাকবে তাতেই রান্না হয় ইলিশ মাছটা। চুলোর গ্রিল বা রুটির টোস্টার বসান। এর উপর মাছটা দিন এবং একটা ডেকচি দিয়ে ঢেকে দিন। মাছটা পুরোপুরি ধোঁয়ায় রান্না হবে, তাই খেয়াল রাখবেন ধোঁয়া যেন বরাবর সমান থাকে। এরজন্য মাঝেমাঝে চুলোয় ভুষি ও মুড়কি ভরে দেবেন এবং খেয়াল রাখবেন আগুনের শিখা যেন উঠতে না পারে। আগুনের শিখা উঠলে সেটা পানি দিয়ে নিভিয়ে দিন। মাঝে মাঝে মাছটা উল্টে দেবেন। এই সময় অবশিষ্ট সসটা মাছের গায়ে মাখান। মাঝে মাঝে ডেকচি তুলে ছুরি দিয়ে মাছটা গেঁথে দেখুন। মাছ নরম এবং সামান্য মুচমুচে হলেই গরম গরম পরিবেশন করুন। ছোট ইলিশ হলে আস্ত মাছটা, কিংবা বড় মাছ হলে তেরছাভাবে কেটে পরিবেশন করুন।




আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিটকরুন

No comments

Powered by Blogger.