Header Ads

মালাই শাক

মালাই শাক




উপকরণ:

সিমলা মরিচ বা লাল মরিচ গুঁড়া ১ চিমটে, ধনে গুঁড়া বড় আধা চামচ, গোলমরিচের গুঁড়া ছোট সিকি চামচ, জায়ফলের গুঁড়া ১ চিমটে, হলুদ ছোট সিকি চামচ, গরম মশলা ছোট ১ চামচ, পানি বড় ৩ চামচ, হিং ১ চিমটে, তাজা শাক (ভাল করে ধুয়ে কুচি কুচি করা) ১ কেজি, লবণ ছোট ১ চামচ, ঘন দুধের সর কিংবা রসমালাই কিংবা দই অথবা ছানা আধা কাপ।


প্রণালি:

১. লাল মরিচ, ধনে গোলমরিচ, জায়ফল, হলুদ এবং গরম মশলা – এই সবের গুঁড়া একটি ছোট বাটিতে নিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিন। মাঝামাঝি আঁচে ঘি বা মাখন গরম করুন। তাতে হিং ফেলে কয়েক সেকেন্ড ফুটে উঠলেই মশলার মিশ্রণটি ঢালুন। ২ মিনিট ভাজুন।

২. এবার শাক ফেলে দিন এবং উপরে লবণ ছিটিয়ে দিন। ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে দিন। ৬ থেকে ৮ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিন। আরও কয়েক মিনিট ভাজুন।

৩. আঁচ থেকে নামিয়ে উপরোক্ত দুগ্ধজাত দ্রব্যের যে কোনো একটি মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ আঁচে বসিয়ে সামান্য ফুটিয়ে নিন। অন্নব্যঞ্জনের সঙ্গে পরিবেশন করুন।


বি.দ্র. শাক নিজের রসেই নিজে সিদ্ধ হবে। বাড়তি পানি দেবেন না। বরং ভাজতে ভাজতে পানিটা একেবারেই শুকিয়ে ফেলুন।





আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.