বাদাম শাক
| বাদাম শাক |
উপকরণ:
কাঁচা চিনাবাদাম পৌনে দুই কাপ,
গরম পানি ২ কাপ, ঘি বা তিলের তেল ৩ টেবিল চামচ, কালো সরষে ছোট ১ চামচ, হলুদ, আস্ত জিরা
ছোট আধ চামচ, সামান্য মেথি, গুড় দেড় টেবিল চামচ, তাজা আদা কুচি আধ টেবিল চামচ, কাঁচা
মরিচ কুচি ছোট ১ চামচ, শাক ১ কেজি (ধুয়ে কুচি করা), ঝুনো নারকেল কোরা সিকি কাপ, লবণ
ছোট ১ চামচ, ঘন দুধের সর ২ টেবিল চামচ, জায়ফল চূর্ণ ১ চিমটা, কিছু মাখন, কিছু লেবুর
টুকরো।
প্রণালি:
১. বাদাম ভালো করে পরিষ্কার করে
ধুয়ে একরাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন পানি ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিন। পানিতে পুনরায়
ধুয়ে নিন।
২. মাঝামাঝি আঁচে ঘি গরম করুন।
গরম হলে আস্ত মশলা এবং গুড় ঢেলে ভাজুন। মশলা ভাজা ভাজা হয়ে গুড় যখন সামান্য আঠালো হবে,
তখন আদা, মরিচ, শাক, বাদাম, নারকেল এবং লবণ ঢালুন। ঢেকে আঁচ কমিয়ে দিন। ১০ মিনিট পরে
ঢাকনা খুলে নেড়ে দিন। প্রয়োজনে সামান্য পানি মেশাতে পারেন। আরও ১০ মিনিট সিদ্ধ করুন।
৩. সর, জায়ফল চূর্ণ মিশিয়ে ১-২
মিনিট গরম করুন। নেড়েচেড়ে নামিয়ে নিন। সঙ্গে লেবু এবং মাখন দিয়ে অন্ন সহযোগে পরিবেশন
করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments