ফলি মাছের কোপ্তা
| ফলি মাছের কোপ্তা |
উপকরণ:
ফলি মাছ ৪০০ গ্রাম (৬-৭ ইঞ্চি
মাপের), পেঁয়াজ ২টি, রসুন ২-৩ কোয়া, আদা আধ চা চামচ, জিরে গুঁড়া আধ চা চামচ, ধনেপাতা
এক আটি (কুচানো), আলু ২টি, টমেটো ১টি, হলুদগুঁড়া ১ চা চামচ।
ঝোলের জন্য মশলা:
হলুদ ১ চা চামচ, মরিচ ১ চা চামচ,
জিরেবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা চামচ, গরম মশলাগুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি,
গোটা জিরে আধ চা চামচ, চিনি সামান্য ও তেল প্রয়োজনমতো।
প্রণালি:
মাছের আঁশ ছাড়িয়ে মাথাগুলো কেটে
বাদ দিয়ে দিন। পেটের ভেতরকার অংশ পরিষ্কার করে নোড়া দিয়ে মাছ অল্প থেঁতো করে নিন। পেটের
কাটা অংশ থেকে মাছের মাংসল অংশ বেরিয়ে এলে ছালটা রেখে দিন। পেঁয়াজ, রসুনবাটা, ধনেপাতা
কুচি, হলুদ, মরিচ, ধনে, জিরেগুঁড়ো ও আদাবাটা একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাছের পেটের
মধ্যে ঢুকিয়ে দেবেন। বাকি মশলা মাছের গায়ে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে প্রতিটা
মাছ আলাদা করে ভেজে নিন। সব মাছ ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো ছোট টুকরো করে কেটে নিন।
কড়াইতে তেল দিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। ঝোলের সব মশলা ও আলু তেলে ছাড়ুন। ভালো করে
কষে অল্প পানি দিন। আলু সিদ্ধ হলে ভাজা মাছের টুকরা ছেড়ে দিন। ঝোল ঘন হলে গরম মশলা
গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
No comments