কই মাছের টক-ঝাল
| কই মাছের টক ঝাল |
উপকরণ:
বড় কই মাছ ৪টি, সরষে ২ টেবিল
চামচ, কাঁচামরিচ ২-৩টি, পাকা তেঁতুল ১০০ গ্রাম, হলুদগুঁড়া আধ চা চামচ, মরিচগুঁড়া আধ
চা চামচ, লবণ ও চিনি আন্দাজমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি:
মাছগুলো কেটে, ধুয়ে লবণ, হলুদ
মাখিয়ে রাখুন। সরষে, কাঁচা মরিচ ও লবণ একসঙ্গে বেটে সামান্য পানি মিশিয়ে গোলা তৈরি
করে রাখুন। পাকা তেঁতুল অল্প পানিতে ভিজিয়ে রেখে দানা ও ছিবড়ে ফেলে গোলা তৈরি করে একটা
পাত্রে রাখুন। এতে অল্প লবণ, চিনি ও মরিচগুঁড়া মেশান। মাছগুলো প্রথমে তেলে হালকা করে
ভেজে নিন। এরপর ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে এক-একটি মাছ নিয়ে একপিঠে সরষের গোলা লাগিয়ে
তেলে ছাড়ুন। সরষে মাখানো দিকটা ভাজা হয়ে গেলে উল্টোপিঠে তেঁতুলের গোলা লাগিয়ে মাছটি
উল্টে দিন। একইভাবে চারটে মাছ এপিঠ-ওপিঠ করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments