স্মোকড হিলসা
| স্মোকড হিলসা |
উপকরণ:
ইলিশ দেড় কেজি (মুড়ো, লেজ, মাঝের
কাঁটা বাদ দিয়ে ফিলে করা), ভিনেগার, উস্টার সস, সাদা তেল ও লবণ আন্দাজমতো, খই ২০০ গ্রাম,
কাঠকয়লা প্রয়োজনমতো।
বাটার সস-এর জন্য:
মাখন ১০০ গ্রাম (গলানো), লেবু
১টা (রস করা), লবণ ও মরিচ স্বাদমতো।
পোট্যাটো জুলিয়েনের জন্য:
আলু কয়েকটা, তেল বেশ খানিকটা,
ভেজাবার জন্য বরফঠাণ্ডা পানি প্রয়োজনমতো।
প্রণালি:
ইলিশ মাছ ধুয়ে, ফিলে দুটোর ওপর
ছুরি দিয়ে চারটে তেরছা ও চারটে সোজা লাইন টানুন। অল্প চিরে দিন। ভিনেগার ও উস্টার সস-এ
মাছের ফিলে ভিজিয়ে রাখুন অন্তত দু‘ঘণ্টা। দু‘ঘণ্টা বাদে ইলিশের কাঁটা ছাড়ান। চিরে রাখা
অংশ থেকে টেনে টেনে কাঁটা বার করতে হবে। সেঁকার আগে লবণ ছড়িয়ে দিন। তন্দুরে বা বালতির
উনুনে জ্বলন্ত কাঠকয়লা রেখে তাতে খই ফেলুন। বেশ ধোঁওয়া উঠবে। এতে মাছের ফিলে রেখে কুড়ি
চাপা দিন। ধোঁওয়ায় মাছ রান্না হবে। কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবে রাখুন। মাছে বাদামি
রঙ ধরলে, তুলে পরিবেশন পাত্রে রাখুন। পোট্যাটো জুলিয়েন, লেবুর স্লাইস ও পার্সলে দিয়ে
সাজিয়ে বাটার সস সহযোগে পরিবেশন করুন। বাটার সসের জন্য মাখন গলান। এতে লেবুর রস ও লবণ-মরিচ
দিন। এছাড়া পোট্যাটো জুলিয়েন তৈরির জন্য আলু সরু সরু দেশলাইয়ের কাঠির মতো কেটে, বরফঠাণ্ডা
পানিতে ভিজিয়ে গরম তেলে ভেজে নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments