সুইট এ্যান্ড সাওয়ার মাংস রান্না
| সুইচ এন্ড সাওয়ার মাংস রান্না |
উপকরণ:
মাংস আধা কেজি, আলু ২/৩টি, পেঁয়াজ
৩টি, রসুন ৫/৬টি কোয়া, আদাবাটা ১ চামচ, শুকনো খুবানি ১০/১২টি, ভিনেগার ৬ চামচ, চিনি
৫/৬টি, শুকনো মরিচ ৪টি, ঘি ৭৫ গ্রাম, লবণ আন্দাজমতো।
প্রণালি:
মাংস টুকরো করে ধুয়ে নিন। আলু
খোসা ছাড়িয়ে ছোটছোট টুকরো করুন। চিনির সঙ্গে ভিনেগার মিশিয়ে রাখুন। খুবানির বিচি ফেলে
আধা কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পেঁয়াজ কুচিয়ে নিন। রসুন বেটে নিন।
এবার রাঁধবার পাত্রে ঘি গরম করে
ওতে মরিচ ও বাকি সব মশলা গোটা দিয়ে সামান্য ভাজুন। পেঁয়াজ কুচানো দিয়ে বাদামি করে ভেজে
নিন। এবার মাংস ও সব বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ৩ কাপ গরম পানি ওতে দিয়ে পাত্রের
মুখে ঢাকনা দিয়ে সিদ্ধ করুন। এবার ভেজানো খুবানি, চিনি মেশানো ভিনেগার, ভাজা আলুর টুকরো
ও আন্দাজমতো লবণ দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments