Header Ads

সিদ্ধ ইলিশ

সিদ্ধ ইলিশ



উপকরণ:

মাছ ১ কেজি, চালকুমড়ো বা কচুপাতা ৭-৮টা কুচানো, জিরে ৩ চা-চামচ, তেজপাতা ৬-৭টা, ছোট এলাচ ৫টা, শুকনো মরিচ ৮-১০টা, লবণ ও হলুদ গুঁড়ো আন্দাজ অনুযায়ী, সরষের তেল ১০০ গ্রাম।


প্রণালি:

মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিন। সমস্ত মশলা বেঁটে রাখুন। মাছ, সব বাটা মশলা, কচু বা চাল কুমড়ো পাতা কুচি ও সরষের তেল একসঙ্গে মেখে নিন। এইসব কিছু মাখানোর কাজটা কড়াইতেই করুন। হয়ে গেলে কড়া চুলায় চাপান। মাছ সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে কড়াই বসিয়ে রাখুন। তেজপাতা ও ছোট এলাচ বেটে কড়াইতে দিন। মাখা মাখা ঝোল হলে নামিয়ে রাখুন। ইচ্ছে হলে চা-চামচের আধ চামচ চিনিও দেওয়া যেতে পারে।






আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.