Header Ads

শোল তেলঝাল

শোল তেল ঝাল



উপকরণ: 

শোল মাছ ১ কেজি, বেগুন ২টি (বড়), শিম ৮-১০টি, মাঝারি মুলো ১টি, আলু বড় মাপের ২টি, গোটা ধনে ৪ চা-চামচ, রাঁধুনি ১ চা-চামচ, শুকনো মরিচ ১০টা, লবণ স্বাদানুযায়ী, হলুদ আন্দাজমতো, সরষের তেল ২০০ গ্রাম, আদা আন্দাজমতো (সামান্য থেঁতো করে বাকিটা বেটে নিতে হবে), সল্পে পাতা ১ আঁটি।


প্রণালি:

মাছটা ধুয়ে, কুটে, মাথা আলাদা করে রাখুন। কড়াইতে তেল দিয়ে মাছ সামান্য ভেজে তুলে রেখে দিন। এবার গোটা ধনে, একটা শুকনো মরিচ ও আদা থেঁতো দিয়ে দিন। সেই তেলে মাছের মাথাগুলো ভেজে সব আনাজগুলো দিন। লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে অর্ধেকটা আদাবাটা ও বাকি বাটা মশলা দিয়ে, ভালো করে কষুন। আনাজগুলো বেশ ভাজা হয়ে গেলে যখন কড়ার গা থেকে ছেড়ে দিয়ে তেল বেরোবে তখন ভাজা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে বাকি আদা বাটা ও সল্পে পাতা ছড়িয়ে নামিয়ে নিন। এই রান্নায় পানি দিতে হবে না। শুধু তেলে রান্না হবে।






আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.