মোগলাই রেজালা
| মোগলাই রেজালা |
উপকরণ:
খাসির/গরুর মাংস ১ কিলো, টক দই ২০০
গ্রাম, পেঁয়াজ কুচানো ১৫০-২০০ গ্রাম, আদাবাটা ২ চামচ, রসুন বাটা ৭/৮ কোয়া, গোল মরিচ
১ চামচ, চিনি আধা চামচ, হলুদগুঁড়া আধা চামচ, শুকনো মরিচ ৫/৬টি, কিসমিস ৫০ গ্রাম, গরমমশলা
(প্রত্যেকটি ৮/১০টি করে)। দারুচিনি ৮ টুকরো, পাতিলেবু ১টি, ঘি ১৫০/২০০ গ্রাম, কেওড়া
পানি ২/৩ চামচ, লবণ আন্দাজমতো।
প্রণালি:
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার
ডেকচি আঁচে বসিয়ে ঘি গরম করে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। তারপর পাত্রে পেঁয়াজ দিয়ে
বাদামি করে ভেজে ওতে আদা, রসুন, গোলমরিচ ও গোটা গরমমশলা দিয়ে নেড়ে মাংস তুলে দিন। দইয়ের
সঙ্গে হলুদগুঁড়া দিয়ে ফেটিয়ে মাংসে ঢেলে দিন। নেড়ে নিয়ে ওতে ৩/৪ কাপ গরম পানি দিয়ে
নেড়ে ঢেকে দিন। বেশ ফুটে উঠলে ওতে চিনি, লেবুর রস ও আন্দাজমতো লবণ দিয়ে আবার পাত্রে
ঢেকে সেদ্ধ করুন। বেশ সেদ্ধ হয়ে গেলে, নামাবার আগে ওতে কিসমিস, কেওড়া পানি দিয়ে একবার
ফুটিয়ে নামিয়ে নিন। মরিচভাজা ওপরে ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments