বাটা মশলার গোস্ত
| বাটা মশলার গোস্ত |
উপকরণ:
খাসির/গরুর মাংস ১ কেজি, গরমমশলা
(প্রত্যেকটি ৬টি করে), দারুচিনি ৫/৬ টুকরো, তেজপাতা ৩/৪টি, টক দই ১০০/১৫০ গ্রাম, ঘি
১৫০ গ্রাম, টুকরো করা শুকনো মরিচ ৫/৬টি, আদা কুচানো ২ চামচ, পেঁয়াজ কুচানো ২০০/২৫০
গ্রাম, রসুন কুচানো ৮/১০ কোয়া, চিনি আধা চা চামচ, লবণ আন্দাজমতো।
প্রণালি:
আঁচে ডেকচি চাপিয়ে ঘি দিন। ঘি
গরম হলে দই ছাড়া বাকি সব মশলা ও মাংস দিয়ে দু’একবার ওতে ৩/৪ কাপ গরম পানি দিয়ে নেড়ে
ঢেকে দিয়ে সিদ্ধ করুন। মাঝে মাঝে নেড়ে দিন যেন ধরে না যায়। পানি মজে শুকনো হলে ওতে
ফোটানো দই মিশিয়ে ঢেলে দিন এবং লবণ ও চিনি দিয়ে নেড়েচেড়ে ওপরে ঘি ভেসে উঠলে নামিয়ে
নিন। লুচি, রুটি বা পরোটার সঙ্গে গরম-গরম উপাদেয় লাগবে।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments