বাঁধাকপির কোপ্তা
| বাঁধাকপির কোপ্তা |
উপকরণ:
কচি বাঁধাকপি খুব চিকন করে কুচি
করা সাড়ে তিন কাপ, ঝাল কাঁচামরিচ কুচি ১-২টি, খোসা ছাড়ানো আদা কুচি আধা ইঞ্চি পরিমাণ,
ঝুনো নারকেল কোরা আধা কাপ, হলুদ ছোট ১ চামচ, গরম মশলা ছোট ১ টেবিল চামচ, তাজা ধনেপাতা
কুচি ৩ টেবিল চামচ, লবণ ছোট ১ চামচ, বেকিং পাউডার ছোট ১ চামচ, ঘি ১ লিটার, ছোলা বেসন
(মাপার আগে চেলে নেওয়া) প্রায় ১ কাপ।
প্রণালি:
১) বাঁধাকপির কুচিগুলি ভালো করে
চটকে নিন। সঙ্গে মরিচ কুচি, আদা কুচি বা বাটা, নারকেল কোরা, হলুদ, গরম মশলা, ধনেপাতা
কুচি, লবণ এবং বেকিং পাউডার মেশান। প্রথম দিকে বেসন মেশাবেন না।
২) একটি ভারী কড়াইতে ৩ ইঞ্চি
গভীরতায় ঘি গরম করুন। ঘি উপযুক্ত গরম হলে চটকানো বাঁধাকপি মিশ্রণে বেসন মেশান যাতে
গোল বড়ার মতো তৈরি করা যায়, অথচ বেসন খুব বেশি না হয়। বেসন খুব বেশি হলে কোপ্তা শক্ত
হবে এবং টমেটো রস ঢুকবে না।
আঁচ সামান্য বাড়িয়ে দিন। সামান্য
বাড়ান। একইভাবে সব কোপ্তা ভেজে মশলাযুক্ত টমেটো সসে ফোটান কিংবা টক-মিষ্টি তেঁতুল সস
(মশলাযুক্ত) সহযোগে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments