মালাই কোপ্তা
| মালাই কোপ্তা |
উপকরণ:
ছানা ৪৫০ গ্রাম, ময়দা ৩ টেবিল
চামচ, তাজা কাঁচামরিচ কুচি ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ছোট আড়াই চামচ, ঘি
বা তেল ১ লিটার, মাঝারি আয়তনের টমেটো ৬ খানা, ঝুনো নারকেল কোরা ২ টেবিল চামচ, ধনের
গুঁড়া ছোট ১ চামচ, আদা কুচি ছোট ১ চামচ, আস্ত জিা ছোট ১ চামচ, হিং ছোট আধ চামচ, ঘি
২ টেবিল চামচ, খসমালাই দেড় কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালি:
১) ছানা খুব ভালো করে মাখুন।
সঙ্গে ময়দা, কাঁচা মরিচ, তাজা ধনেপাতা কুচি এবং ছোট ১ চামচ লবণ মেশান। আরও কিছুক্ষণ
মাখামাখি করে উপাদানগুলি সমানভাবে মিশিয়ে দিন। এবার তা থেকে ছোট ছোট রসগোল্লার আকারে
গোল্লা তৈরী করুন।
২) একটি ভারী কড়াইতে ঘি গরম করুন।
ধোঁয়া ওঠার পূর্ব মুহূর্তে কড়াই-এ একসঙ্গে যতগুলি গোল্লা ভাজা সম্ভব, ততগুলি করে ছাড়ুন।
বাদামী বর্ণ ধারণ করলে নামিয়ে নিন।
৩) টমেটো সিদ্ধ করে ঘুটে নিন।
খোসাগুলি ছেঁকে ফেলে দিন।
৪) অবশিষ্ট লবণ এবং ধনেপাতা ছাড়া
সমস্ত মশলা এবং নারকেল বেটে একটি লেই এর মতো তৈরি করুন।
৫) একটি মাঝারি আয়তনের সসপ্যানে
২ টেবিল চামচ ঘি গরম করুন। তাতে মশলা-নারকেলের লেইটি ১ মিনিটের মতো ভাজুন। সঙ্গে টমেটো
সস, খসমালাই, ধনেপাতা কুচি এবং অবশিষ্ট লবণ মেশান। ১০ মিনিট সিদ্ধ করুন। মাঝেমধ্যে
নেড়ে নিন। কোপ্তা বলগুলি সেই সসে ১০ মিনিট রেখে পরিবেশন করুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments