মুড়িঘণ্ট
| মুড়িঘণ্ট |
উপকরণ:
যে কোনও বড় মাছের মাথা ১টি, আলু
২৫০ গ্রাম, বাদশাভোগ আতপ চাল ১০০ গ্রাম, হলুদ আন্দাজমতো, জিরেবাটা ১ চা-চামচ, মরিচবাটা
১ চা-চামচ, আদাবাটা ২ চা চামচ, পেঁয়াজবাটা ২ চা-চামচ, সরষের তেল দেড় কাপ, চিনি স্বাদমতো,
লবণ আন্দাজমতো, গরম মশলা পরিমাণমতো, তেজপাতা ২-৩টি।
প্রণালি:
মাছের মাথা থেঁতো করে ভালো করে
ধুয়ে নিন। আলু পরিষ্কার করে টুকরো করে রাখুন। আতপ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের মুড়োতে
লবণ, হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেজপাতা ও কুচানো পেঁয়াজ দিন। পেঁয়াজ লাল হয়ে গেলে,
সব বাটা মশলা দিয়ে কষতে থাকুন। মশলা ভাজা হলে তাতে মাছের মুড়ো, আলু ও আতপচাল ভাজা দিয়ে
বেশ কয়েক মিনিট নাড়ুন। কিছুক্ষণ কষে, পানি দিয়ে লবণ দিন। আলু ও আতপচাল সেদ্ধ হয়ে মাখামাখা
হলে অল্প একটু চিনি ও গরমমশলা ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে রাখুন।
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments